Advertisement
স্পোর্টস ডেস্ক: প্রথম সেশনটা উইকেটের পতন ছাড়ায় কেটে গেছে বাংলাদেশের। কিন্তু মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ছন্দপতন। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। এরপর মোহাম্মদ মিঠুন দ্রুত অনুসরণ করলেন অধিনায়ককে। তারপরও ঠিক পথেই আছে দল। টেস্টে ২১ বার চারশ স্পর্শ করল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবার পেল এমন সংগ্রহ।

ঢাকা টেস্টের তৃতীয় দিনে চা বিরতির সময় বাংলাদেশের ১ম ইনিংসে সংগ্রহ ১২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৪২ রান। এর আগে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে টাইগার বোলাররা। এ অবস্থায় ১৭৭ রান লিড স্বাগতিকদের। সন্দেহ নেই বড় লিডের পথে হাঁটছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টেস্ট শুরুর আগে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন মুমিনুল হক। কথা রেখেছেন অধিনায়ক। তৃতীয় দিন সকালেই পা রাখেন তিন অঙ্কে। তবে শেষটা নিয়ে নিশ্চয়ই আক্ষেপ থাকবে তার। কারণ কে উড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে নিজের উইকেটটি দিয়ে দেন এই বাঁহাতি বোলারকে।

২৩৪ বলে ১৪ চারে ১৩২ রান তুলে ফেরেন মুমিনুল। তার আগে মুশফিক-মুমিনুল চতুর্থ উইকেটে গড়েন ২২২ রানের জুটি। টেস্টে দশমবারের মতো দুইশ কিংবা এর বড় জুটি পায় বাংলাদেশ।

একইসঙ্গে এই জুটি উঠে যায় নতুন উচ্চতায়। এতো দিন টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল তামিম ইকবাল ও ইমরুল কায়েস এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটির। তাদের টপকে গেলেন মুমিনুল ও মুশফিক। পরিসংখ্যান জানাচ্ছে-মুমিনুল-মুশফিক মিলে তিনটি দুইশ রানের জুটি গড়েছেন। এরমধ্যে ২০১৮ সালে মিরপুরেই চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের জুটি।

সোমবার লাঞ্চের আগে সেঞ্চুরি করেন মুমিনুল। লাঞ্চের পর মুশফিক পেয়ে যান সপ্তম টেস্ট সেঞ্চুরি। ৩২ রানে সোমবার মিরপুরে টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামেন মুশফিক। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে গড়ে তুলেন দারুণ একটা জুটি। চতুর্থ উইকেট জুটির ফিফটি আসে ১০০ বলে। একশ হয় ১৮০ বলে। ২৫১ বলে দেড়শ স্পর্শ করে তাদের জুটির রান। আর মুশফিক ৯৫ বলে করেন হাফসেঞ্চুরি। ১৬০ বলে করেন সেঞ্চুরি।

মুমিনুল হক ৭৯ রানে শেষ করেন আগের দিন। দেশের মাটিতে নেতৃত্বের অভিষেকেই তুলে নেন শতরান। জিম্বাবুয়ের বোলার ডোনাল্ড তিরিপানোর বলে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে তুলেন শতক। টেস্টে বাঁহাতি এই ব্যাটসম্যান পেয়ে গেলেন তার নবম সেঞ্চুরি। একই সঙ্গে স্পর্শ করেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি নয় সেঞ্চুরি করা তামিম ইকবালকে।

সব মিলিয়ে চা বিরতি পর্যন্ত মুমিনুল-মুশফিকের সেঞ্চুরিটাই থেকেছে আলোচনায়! দু’জনই যে বড় লিডের পথ করে দিয়েছেন বাংলাদেশকে।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভার, মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১ ও তাইজুল ২/৯০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪২/৫ (১২৭ ওভার, সাইফ ৮, তামিম ইকবাল ৪১, নাজমুল হোসেন শান্ত ৭১, মুমিনুল হক ১৩২, মুশফিক ১৪৩*, লিটন দাস ৯*; আইন্সলে এনডিলোভু ২/১১২)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.