Advertisement

স্পোর্টস ডেস্ক : সাকিববিহীন কলকাতার কাছে পাত্তাই পেলো না মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত শর্মার দলকে স্রেফ উড়িয়ে দিলো ইয়ন মরগানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইকে ৭ উইকেট আর ২৯ বল হাতে রেখে সহজ জয় তুলে নিল দুবারের চ্যাম্পিয়নরা। আর এই জয়ে চলতি আসরের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে চলে এল বলিউড কিং শাখরুখ খানের দল। চার থেকে ছয়ে নেমে গেছে মুম্বাই। অর্থাৎ দুই দলের জায়গা অদলবদল হয়েছে।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আসরের ৩৪ তম ম্যাচে টসে জিতে মুম্বাইকে ব্যাটিং করতে পাঠায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে পুঁজি পায় রোহিতের দল। রান তাড়ায় ২৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল কলকাতা।

১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হয় কলকাতা। শুভমান গিল ৯ বলে ১৩ করে ফিরলেও মুম্বাই বোলারদের রীতিমত তুলোধুনো করেছে ভেঙ্কটেশ আয়ার আর রাহুল ত্রিপাথি। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৮৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। আয়ার ৩০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৩ রানে ফিরলেও থামেনি ত্রিপাথির তাণ্ডব। ৩৮ বলে ৭ চার আর ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন কলকাতার এই ব্যাটার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় মুম্বাই। রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ৫৬ বলের উদ্বোধনী জুটিতে তুলে দেন ৭৮ রান। এর মধ্যে রোহিত অবশ্য কিছুটা ধীরগতির ছিলেন। ৩০ বলে ৩৩ করে সুনিল নারিনকে বিগ হিট নিতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক। এরপরই রানের গতি কমতে থাকে মুম্বাইয়ের। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণা। সূর্যকুমার যাদবকে (৫) সাজঘর দেখানোর পর নিজের পরের ওভারে এসে সেট ব্যাটার কুইন্টন ডি কককেও আউট করেন এই পেসার। ৪২ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করেন ডি কক।

ইশান কিশানও ১৩ বলে ১৪ রানের বেশি করতে পারেননি, হন লুকি ফার্গুসনের শিকার। ১২ থেকে ১৭-এই ৫ ওভারে মাত্র ৩২ রান তুলতে পারে মুম্বাই, উইকেট হারায় ৩টি। ১৮ আর ১৯তম ওভারে মুম্বাইয়ের বোর্ডে মোট ২৮ রান আসলেও শেষ ওভারে আবার জমে যায় ব্যাটিং। ফার্গুসনের ওই ওভারে টানা দুই বলে আউট হন পোলার্ড (১৫ বলে ২১) আর ক্রুনাল পান্ডিয়া (৯ বলে ১২)। শেষ বলে সৌরভ তিওয়ারি বাউন্ডারি হাঁকালেও ওই ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই।

কলকাতার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফার্গুসন। ৪ ওভারে ২৭ রানে ২টি উইকেট নেন কিউই এই পেসার। ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণাও, তবে খরচ করেছেন ৪৩। এছাড়া সুনিল নারিন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.