Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুশফিককে ধন্যবাদ জানিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মুশফিককে ধন্যবাদ জানিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া

By Saiful IslamNovember 23, 20193 Mins Read

মুশফিককে ধন্যবাদ জানিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া

Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানাল ভারতীয় মিডিয়া।

মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে চলমান ইডেন টেস্ট শেষ পর্যন্ত তৃতীয় দিনে গড়ায়।
২৪১ রানে পিছিয়ে থেকে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ই নয়, দ্বিতীয় দিনেই অলআউট হওয়ার পথেই ছিল বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দুর্দান্ত ব্যাটিং করে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি ইডেন টেস্ট তৃতীয় দিনে নিয়ে যান মুশফিক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ হেডলাইন করেছে ‘ধন্যবাদ মুশফিকুর, রবিবার, ছুটির দিনে ইডেনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা’।

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। ইনিংস পরাজয় এড়াতে হলে রোববার তৃতীয় দিনে মুশফিকদের আরও ৮৯ রান করতে হবে। এর ব্যাতিক্রম হলে ইন্দোর টেস্টের মতো ইনিংস পরাজয়ে হেরে যাবে টাইগাররা। ৫৯ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১০৬ রানে।

জবাবে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মার গতির তাণ্ডবে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ভারতীয় পেসার ইশান্ত শর্মার শিকারে পরিনত হওয়ার আগে সাদমান ও মুমিনুল ৫ ও ৬ বল খেলার সুযোগ পান।

দলীয় ৯ রানে উমেশ যাদবের বলে মিডউইকেটে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সামির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। তিনি ১২ বল খেলে করেন মাত্র ৬ রান। এর আগে প্রথম ইনিংসে এই উমেশ যাদবের বলেই স্ট্যাম্প উড়ে যায় মিঠুনের। ফেরেন শূন্য রানে।

এরপর দলীয় ১৩ রানে আউট হন ইমরুল কায়েস। জাতীয় দলের এ ওপেনার ইশান্ত শর্মার তৃতীয় শিকারে পরিনত হন। থার্ড স্লিপে দাঁড়িয়ে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কায়েস। প্রথম ইনিংসে ৪ রান করা ইমরুল দ্বিতীয় ইনিংসে ফেরেন ৫ রানে।

১৩ রানে ৪ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার আশঙ্কায় পড়েছিল বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস।

ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া দলকে খেলায় ফিরিয়ে চোট নিয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক-মাহমুদউল্লাহ।

দলীয় ৮১ রানে ১৮.৩ ওভারে উমেশ যাদবের বলে সিঙ্গেল রান নেয়ার সময় মাহমুদউল্লাহর ডান পায়ের পেশিতে টান লাগে। চোট নিয়েই সাজঘরে ফেরেন রিয়াদ। তার আগে সাত চারে ৩৯ রান করেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সামির বলে থার্ড ম্যানের উপর দিয় ছক্কা হাঁকিয়ে বিরাট কোহলিদের অবাক করে দেন মেহেদি হাসান মিরাজ। ছক্কা হাঁকিয়ে বাহবা পাওয়া মিরাজ নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। ইশান্ত শর্মার বলে বাউন্ডারি হাঁকানোর ঠিক পরের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেনের মিরাজ। তার আগে মাত্র ১৫ রান করেন তিনি।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া মুশফিক, ইশান্ত শর্মাকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ৬৯তম টেস্টে ২১তম ফিফটি তুলে নেন। টেস্টে এর আগে দেশের হয়ে ৬টি সেঞ্চুরি করেন মুশফিক। শুধু তাই নয়, বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিক।

আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলাম দ্বিতীয় দিনের একিবারে শেষ মুহূর্তে উমেশ যাদবের শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন। তাইজুল আউট হওয়ার পরই দ্বিতীয় দিনের খেলার শেষ করেন দুই ফিল্ড আম্পায়র জোয়েল উইলসন ও মারাইস ইরেসমাস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa