স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে লিড নিল সফরকারী বাংলাদেশ।

গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের নবম ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর বলে ৫৬ রানে আউট হন লিটন। ৭৮ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে মুুশফিকের সাথে ১১৪ রান যোগ করেন লিটন।
লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিক। ইনিংসের ১১৬তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পান মুশফিক।
১৩৭তম ওভারে পাকিস্তানের রান টপকে বাংলাদেশকে লিড এনে দেন মুশফিক-মিরাজ। জুটিতে অবিচ্ছিন্ন ১৬৩ রান তুলে চা-বিরতিতে যান মুশফিক-মিরাজ।
২০টি চার ও ১টি ছক্কায় ৩১৪ বলে ১৭৩ রানে অপরাজিত আছেন মুশফিক। ৩টি চারে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মিরাজ। টেস্টে এটি সপ্তম হাফ-সেঞ্চুরি মিরাজের।
নাসিম শাহ ও খুররাম শাহজাদ ২টি করে উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



