Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুশফিক-লিটনের প্রশংসায় পাকিস্তানিরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মুশফিক-লিটনের প্রশংসায় পাকিস্তানিরা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 26, 20212 Mins Read

মুশফিক-লিটনের প্রশংসায় পাকিস্তানিরা

Advertisement

স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (২৬ নভেম্বর) টেস্ট ক্রিকেটে দারুণ একটি দিন উপভোগ করলো বিশ্ব। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান। প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। যদিও প্রথম দিনের প্রথম সেশনে দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের তাণ্ডব থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে আর কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ২৫৩ রান তুলে দিনের খেলা শেষ করে টাইগাররা।

প্রথম দিনের খেলা শেষে লিটন-মুশফিককে প্রশংসার বন্যায় ভাসান পাকিস্তানি পেসার হাসান আলী। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করব। আমরা এই পরিকল্পনায় সফলও ছিলাম। তবে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে মুশফিক ও লিটন ব্যাটিং করেছেন।’

হাসানের মনে হচ্ছে, পাকিস্তানের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছেন মুশফিক ও লিটন, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার মতে, দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা (দ্বিতীয় দিন) সকালে শুরুতেই উইকেট নেওয়ার চেষ্টা করব।’

ঠান্ডা মাথার ব্যাটিংয়ে উইলোবাজি করেছেন লিটন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে অপরাজিত আছেন ১১৩ রানে। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করবেন ৮২ রান নিয়ে।

হাসান আলী জানালেন, দ্বিতীয় দিনের শুরুতে এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর লক্ষ্য আছে তাদের। দলীয় সংগ্রহ ৩৫০ হওয়ার আগেই আটকাতে চান বাংলাশেকে। বলেন, ‘আমি মনে করি তারা ভালো অবস্থানে আছে। দিন শেষে আড়াইশ রান করে ফেলেছে। দুজন সেট ব্যাটসম্যান যেভাবে খেলছে, আমরা যদি তাদের ৩৫০ রানে আটকে ফেলতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। এরপর পিচ যেমন এবং আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে, ইনশাআল্লাহ্‌ আমরাও বড় স্কোর করব।’

উইকেটের চরিত্র প্রসঙ্গে হাসানের ব্যাখ্যা, ‘দেখুন পিচটা স্লো। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করব ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটসম্যানরা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa