
এদিকে সম্প্রতি সময়ে হজ থেকে ফিরে আসার পর সাকিবের দেওয়া একটি স্পিস ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি মুসলমান হিসেবে আমাদের কি কাজ করা উচিৎ এসব কথাও বলেছেন।
সাকিব আল হাসান বলেন, ‘আমার বেশি জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। কিন্তু ছোটখাট বিষয়ে হিসেবে আমি বিশ্বাস করি একজন ভালো মুসলমান হওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা আমাদের কাজে প্রমাণ করা উচিৎ। নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা।’
সাকিন আরো বলেন, ‘আমরা মুসলমান আমাদের এই প্রমাণটা রাখা উচিৎ যে আমরা সবসময় ভালো কাজ করি এবং মানুষের সাথে মিলে মিশে একত্রে থাকার চেষ্টা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



