Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুস্তাফিজসহ যে ১০ ক্রিকেটারকে দলে নিচ্ছে শাহরুখের কেকেআর!
খেলাধুলা

মুস্তাফিজসহ যে ১০ ক্রিকেটারকে দলে নিচ্ছে শাহরুখের কেকেআর!

By Sibbir OsmanFebruary 9, 20224 Mins Read

স্পোর্টস ডেস্ক:  আবারো মাঠে গড়াচ্ছে ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বলিউড সুপারস্টার শাহরুখ খানও ব্যস্ত এখন দল গোছাতে। শোনা যাচ্ছে এবার আইপিএলে কেকেআরের হয়ে মাঠ কাঁপাতে পারেন বাংলাদেশের কাটার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সাত বছর হয়েছে আইপিএল ট্রফি পায়নি কেকেআর। তাই এবার নতুনভাবে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স।

এবার নতুন সাজে সাজছে আইপিএল। দুটি নতুন দল খেলবে এবার থেকে। ফলে বড় নিলাম হবে আগামী শনিবার ও রোববার।

নিলামের আগে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আয়ার এবং সুনীল নারাইনকে রেখে দিয়েছে কলকাতা। নিলামে ৪৮ কোটি টাকা নিয়ে নামছে কেকেআর। ছয় জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে তারা।

প্রতিবেদনে বলা হয়, এবারের নিলামে যে দশ জনকে নিতে পারে কলকাতা-
মুস্তাফিজসহ যে ১০ ক্রিকেটারকে দলে নিচ্ছে শাহরুখের কেকেআর!

Advertisement

মুস্তাফিজুর রহমান
বাংলাদেশের এই বোলারের মন্থর গতির লেগ কাটারের জন্য বেশ খ্যাতি আছে মুস্তাফিজের। ২০১৫ সালে ভারতকে এই মন্থর গতির লেগ কাটার দিয়েই নাকানি-চোবানি খাইয়েছিলেন তিনি। কিন্তু তখনও অনেকে তাকে নম্বর দিতে চাননি। সমালোচকদের ভুল প্রমাণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে ২৮টি উইকেট নেন তিনি। এখন অস্ত্র হিসেবে যোগ করেছেন মন্থর ইয়র্কারও। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই তাকে দেখা হচ্ছে। এবার কলকাতা দলে যুক্ত হয়তে পারেন এমনটাই শোনা যাচ্ছে।

জনি বেয়ারস্টো
জনি বেয়ারস্টোগত বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ১০টি ম্যাচ খেলেছিলেন গত আইপিএলে। রান করেছিলেন ৪৪৫, স্ট্রাইক রেট ছিল ১৫৭। এর মধ্যে একটি শতরানও ছিল। ইংরেজ ক্রিকেটারদের মধ্যে তিনিই সব থেকে ধারাবাহিক ছিলেন। এবার তার দাম দেড় কোটি টাকা। উইকেটরক্ষক দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়া কলকাতা বেয়ারস্টোরকে দলে টানতে পারে।

ডিওয়াল্ড ব্রেভিস
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস বয়স মাত্র ১৮ বছর বয়স। শুভমন গিলকে ছেড়ে দেওয়ার পর ব্রেভিসকে নিতে পারে কেকেআর। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে একেবারে আদর্শ ব্রেভিস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার রান ১৩৮, ৬, ৯৭, ৯৬, ১০৪, ৬৫, ৫০। মাত্র ২০ লক্ষ টাকায় তাকে নিতেই পারে কেকেআর। গত বার বেঙ্কটেশ আয়ারকে যে রকম তার নিজের খেলাটা খেলতে দেওয়া হয়েছিল, ব্রেভিসকেও যদি তা করতে দেওয়া হয়, তিনি সফল হতেই পারেন বলে মনে করেন কলকাতা।

শ্রেয়াস আইয়ার
কেকেআরে এ বার অধিনায়ক কে হবেন। কলকাতায় এসে নিজেকে প্রমাণ করতে পারেন শ্রেয়স। দিল্লি ক্যাপিটালস থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ঋষভ পন্থকে অধিনায়ক করে দিল্লি। পরে শ্রেয়স সুস্থ হলেও তাকে আর অধিনায়কত্ব দেওয়া হয়নি। শ্রেয়স বুঝিয়েই দিয়েছেন, তিনি যে দলেই যান, অধিনায়ক হিসেবে খেলতে চান। তার দল পাওয়ার ক্ষেত্রে একটাই সমস্যা হতে পারে। তার সর্বনিম্ন দর হচ্ছে ২ কোটি টাকা।

শিমরন হেটমায়ার
দিল্লিতে শ্রেয়সের সঙ্গে খেলেছেন হেটমায়ার। শ্রেয়সের পরেই নামতেন হেটমায়ার। ফলে অনেক ম্যাচে দুজনে এক সঙ্গে ক্রিজে থেকে ব্যাট করেছেন। দুই জনকেই দলে নিলে মিডল অর্ডার নিয়ে খুব একটা ভাবতে হবে না বলে মনে করেন কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের একটিই সমস্যা, তিনি একেবারেই ধারাবাহিক নন। ফলে দেড় কোটি টাকা দিয়ে তাকে কেকেআর নিতে চাইবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

শাহরুখ খান
কলকাতা এ বার দলে নিতে পারে ক্রিকেটার শহরুখ খানকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। তার পর বিজয় হজারে ট্রফিতে শাহরুখের রান ৪২, ৭৯, ৩২, ৬৬। হয়ত সেই কারণেই নিজের ন্যূনতম দর বাড়িয়ে ৪০ লক্ষ টাকা রেখেছেন তিনি।

লিয়াম লিভিংস্টোন
আন্দ্রে রাসেলের আগে ব্যাট করতে পাঠানোর জন্য ইংল্যান্ডের লিভিংস্টোন একেবারে আদর্শ। এখন বিশ্বের অন্যতম সেরা মারকুটে ব্যাটার। পা বাড়িয়ে, বা ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেভাবে বড় শটগুলো মারেন, তাতে তাকে নিতে পারে কেকেআর। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের পরে দলের তৃতীয় স্পিনার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

শিবম দুবে
সিম বোলিং করার পাশাপাশি ব্যাটেও ভাল খেলে তিনি। কেকেআর যদি তাকে নেয়, তবে দ্বিতীয় রাসেল হয়ে উঠতে পারেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। তার ন্যূনতম দর রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে তিনি বর্তমানে ভাল ফর্মে নেই।

ট্রেন্ট বোল্ট
গত বছর ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন বোল্ট। গত বছর বোলিংয়ে তার উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বোল্টই এক মাত্র ছিলেন, যিনি ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে আক্রমণাত্মক বোলিং করেছিলেন। মাত্র ১৮ রানে দুই উইকেট নিয়েছিলেন। তবে গত বছর বিশ্বকাপের আগে সাত মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি তিনি।

চেতন সাকারিয়া

অত্যন্ত দরিদ্র ফেমিলির ছেলে চেতন সাকারিয়া। কয়েক বছর আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযুক্ত জুতোও ছিল না তার। গত আইপিএলে ১৪টি উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার। নিজের ন্যূনতম দাম রেখেছেন ৫০ লক্ষ টাকা।

বড় বিপদে নাসির-তামিমা, বিচার শুরু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa