Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মৃতের সঙ্গে জীবিত মানুষের দেয়া হয় ‘ভূত বিয়ে’
আন্তর্জাতিক

মৃতের সঙ্গে জীবিত মানুষের দেয়া হয় ‘ভূত বিয়ে’

By Shamim RezaJune 30, 20204 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে নারী পুরুষের একটি বৈধ সামাজিক বন্ধন। ধর্ম, সমাজ, সংস্কৃতি ভেদে বিয়ের ধরণ, আচার-অনুষ্ঠানের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তবে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ের কথা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। মৃত ব্যক্তির ‘ভূত বিয়ের’ প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। এখনো কয়েকটি দেশে অবিবাহিত মৃত ব্যক্তিদের বিয়ে দেয়া হয়। অদ্ভুত এই বিয়ের রীতি নিয়েই এই লেখা।

ভূত বিয়ের ঐতিহ্য প্রায় ২৫০০ বছরের পুরাতন। চীনের প্রথম রাজ বংশের সময় থেকে এই অদ্ভুত বিয়ের রীতি শুরু হয়েছিল বলে জানা যায়। চীনের প্রথম রাজবংশ কিন। খ্রিষ্টপূর্ব ২২১ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দ পর্যন্ত কিন রাজবংশ শাসন করেছে। তবে ভূত বিয়ের রীতি বিস্তৃতি লাভ করে হান রাজবংশের সময় বলে মনে করা হয়।খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দ থেকে ২২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তাদের শাসনকাল ছিল।

অনেকের হয়তো মনে হতে পারে ভূত বিয়ের রীতি প্রচলিত হওয়ার কারণ কী ছিল? অদ্ভুত সব রীতি-নীতি কিংবা ঐতিহ্য প্রচলিত হয়েছে সাধারণত কোনো বিশ্বাস থেকে। সেটা ধর্মীয় কিংবা সামাজিক বিশ্বাস হতে পারে। তবে এসব অচার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে স্বীয় গোষ্ঠীর জীবিত কিংবা মৃত মানুষের মঙ্গল কামনা।

চীনের ভূত বিয়ের ঐতিহ্য প্রচলনের ক্ষেত্রেও তেমনই একটি উদ্দেশ্য ছিল। মৃত ব্যক্তির পরকালে সঙ্গীর ব্যবস্থার জন্য ভূত বিয়ের ব্যবস্থা করা হয়। তারা মনে করত কোনো পুরুষ বা নারী যদি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে পরকালে তাদের স্বামী বা স্ত্রীর ব্যবস্থা করা উচিত।

এতে মৃত পুরুষ বা নারীর সঙ্গীর ব্যবস্থা হবে এবং তার পরিবারের জীবিত সদস্যদেরও মঙ্গল হবে। ভূত বিয়ের সর্বাধিক প্রচলিত রীতি ছিল একজন মৃত পুরুষকে মৃত নারীর সঙ্গে বিয়ে দেয়া। এক্ষেত্রে জীবিত অবস্থায় তাদের বিয়ে ঠিক ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। মৃত অবিবাহিত পুরুষ কিংবা নারীর পরকালে সঙ্গীর ব্যবস্থা করা ভূত বিয়ের মুখ্য উদ্দেশ্য থাকলেও শুধু এটিই একমাত্র কারণ ছিল না।

কিংবদন্তী অনুসরে, যদি কেউ অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে এবং যথাযথ ভূত বিয়ের ব্যবস্থা না করা হয় তবে তার আত্মা পরিবারের জীবিত সদস্যদের আশেপাশেই থাকে। যথাযথ ভূত বিয়ের আয়োজন না করা পর্যন্ত সে থেকেই যায়। মৃত ব্যক্তির আত্মা তাদের পরিবারের সদস্যদের থাকার সময় তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে থাকে বলে তাদের বিশ্বাস।

সুতরাং ভূত বিয়ের ব্যবস্থা শুধু মৃতদের জন্যই করা হতো না। কখনো তা পরিবারের জীবিত সদস্যদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভূত বিয়ে শুধু মৃত নারী এবং পুরুষের মধ্যেই যে হতো তাও কিন্তু না। কোনো পুরুষ যদি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করত এবং তার বাগদত্তা থাকলে সেই নারীকে ভূত বিয়ে করতে হতো।

সে নারী কোনো প্রতীক কিংবা অন্য কোনো ব্যক্তি তার স্থানে রেখে এ বিয়ে সম্পন্ন হত। মৃত ব্যক্তির পরিবার মেয়েটির সুরক্ষার ব্যবস্থা করত। এটি প্রাচীন চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ রীতি ছিল। তবে একজন নারী অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করলে জীবিত পুরুষের সঙ্গে তার ভূত বিয়ের রেওয়াজ ছিল না।

চীনে প্রাচীনকাল থেকেই ভূত বিয়ের রীতি প্রচলিত ছিল। তবে পরবর্তীতে অন্য কয়েকটি দেশেও এই রীতি প্রচলিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সেও একই রকম রীতি প্রচলিত হয়েছিল। বিশ্বযুদ্ধে অসংখ্য নারীর বাগদত্তা পুরুষ মৃত্যুবরণ করেছিল। এসব নারীরা তখনো তাদের বিয়ে করতে ইচ্ছুক ছিল। ফলে এভাবেই মৃত ব্যক্তির সঙ্গে কাল্পনিক বিয়ে হয় তাদের।

প্রায় ৪০ বছর ফ্রান্সে এই রীতি প্রচলিত থাকার পর স্থগিত হয়ে যায়। তবে স্থগিত হয়ে যাওয়ার কয়েক বছর পরে, এক নারীর বাগদত্তা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এই নারী কর্তৃপক্ষের কাছে মৃত বাগদত্তাকে বিয়ের অনুমতি চায়। সে অনুমতি পেয়েছিল এবং রীতিটি ‘মরণোত্তর বিবাহ’ নামে পরিচিত লাভ করে।

এরপর থেকে এই রীতি ফরাসি বিবাহ আইনের অধীনে সংরক্ষিত হয়েছে। এখনো বিভিন্ন কারণে ফ্রান্সে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ের অনুমতি দেয়ার নিয়ম আছে। বিশ্বের বেশ কয়েকটি উপজাতি সংস্কৃতিতে ভূত বিয়ের প্রথা প্রচলিত আছে।

সুদানের নুয়ের উপজাতি এর মধ্যে অন্যতম। তাদের রীতিটি বেশ অদ্ভুত। নুয়ের উপজাতির বাগদত্তা পুরুষটি মৃত্যুবরণ করলে সাধারণত তার ভাই প্রতীকী পাত্র হিসেবে বিয়েতে অংশগ্রহণ করে। জীবিত ভাই মৃত ভাইয়ের পক্ষে ভূত বিয়ের আচার অনুষ্ঠান পালন করে। এই স্ত্রী তার মৃত ভাইয়ের স্ত্রী হিসেবেই স্বীকৃত হয়। তবে সে প্রতীকী পাত্র হলেও ‘ভাইয়ের স্ত্রীর’ সঙ্গে বাস্তবে সংসার করে। যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান মৃত ব্যক্তির বংশধর হিসেবে বিবেচিত হয়।

প্রাচীন চীনে উদ্ভূত মৃত ব্যক্তির ভূত বিয়ের রীতি ১৯৪০এর দশকের শেষের দিকে চীনে নিষিদ্ধ করা হয়। তবে চীনের কয়েকটি প্রদেশের গ্রামাঞ্চলে এই রীতি এখনো পালিত হয়। ভূত বিয়ের রীতি পালনের জন্য কবর থেকে মৃত দেহ চুরি হওয়ার নিদর্শন আছে। বিশেষ করে নারীদের মৃতদেহ চুরি হয়।

২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে চীনের শানজি প্রদেশের হ্যাংটন কাউন্টিতে কয়েক ডজন নারীর মৃতদেহ চুরি হয়। অবিবাহিত মৃত পুরুষের বিয়ে দেয়ার জন্য তার পরিবার এসব চুরি হওয়া নারী মৃতদেহ চড়া দামে কেনে। একবার একটি পরিবার এক লাখ ৮০ হাজার উয়ান দিয়ে মৃতদেহ কিনেছিল বলে জানা যায়। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেকে মৃতদের বিয়ে দেয়ার কাজ পেশা হিসেবেও গ্রহণ করেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

February 1, 2026
চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

February 1, 2026
নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

February 1, 2026
Latest News
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

মোদি

যৌন অপরাধী এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

নাকচ

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সংকট কাটাতে মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

সর্বমিত্র চাকমা

ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.