
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান জানায়। আর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় তার ১০ দিন পর ১৮ মার্চ।
বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জন এবং এখন পর্যন্ত মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ আর ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন আর নারী চার জন। এখন পর্যন্ত মোট তিন হাজার ৭০৮ জন পুরুষ এবং এক হাজার ৫১ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯২ শতাংশ আর নারী ২২ দশমিক শূন্য আট শতাংশ।
অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্য অনুযায়ী অধিদফতর জানায়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন আর বাড়িতে একজন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



