Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মেক্সিকোর সংসদে শিল্পাচার্যকে নিয়ে প্রকাশিত বইয়ের স্প্যানিশ সংস্করণ উন্মোচন
জাতীয় প্রবাসী খবর

মেক্সিকোর সংসদে শিল্পাচার্যকে নিয়ে প্রকাশিত বইয়ের স্প্যানিশ সংস্করণ উন্মোচন

By Hasan MajorDecember 13, 20242 Mins Read

মেক্সিকোর সংসদে শিল্পাচার্যকে নিয়ে প্রকাশিত বইয়ের স্প্যানিশ সংস্করণ উন্মোচন

Advertisement
জুমবাংলা ডেস্ক : মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস এবং রুটা ৫-এর যৌথ উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) মেক্সিকোর সিনেটের উচ্চকক্ষে ‘শিল্পাচার্য: মাস্টার অফ দ্য আর্টস- জয়নুল আবেদিন’ শীর্ষক পুস্তিকার স্প্যানিশ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনী, শিল্পে তার অসামান্য অবদান, এবং মেক্সিকোর সঙ্গে তার সাংস্কৃতিক সংযোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি সিনেটর যেকল পোলেনেস্কি, সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ, রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ, শিল্পকলার পৃষ্ঠপোষক মার্গারিটা চাকন বাচে, এবং কর্দোবার প্রতিনিধি হুয়ান ট্রেস জিলি সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রদর্শিত ‘মনপুরা ৭০’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনন্য শিল্পকর্মগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেয় যা ছিল তার শিল্পকর্মের কালজয়ী সাংস্কৃতিক গুরুত্ব এবং বৈশ্বিক সম্প্রীতি সৃষ্টিতে ভূমিকারই প্রতিচ্ছবি।

মেক্সিকোর সংসদে শিল্পাচার্যকে নিয়ে প্রকাশিত বইয়ের স্প্যানিশ সংস্করণ উন্মোচনসিনেটর যেকল পোলেনেস্কি তার বক্তব্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং মেক্সিকোতে বাংলাদেশি ও এশীয় শিল্প প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তার প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, ১৯৫৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মেক্সিকো সফর, দুই দেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সংলাপের ভিত্তি স্থাপন করেছিল।

সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ পুস্তিকাটির প্রশংসা করেন এবং বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন।

মেক্সিকোর সংসদে শিল্পাচার্যকে নিয়ে প্রকাশিত বইয়ের স্প্যানিশ সংস্করণ উন্মোচনরাষ্ট্রদূত আবিদা ইসলাম পুস্তিকাটিকে মেক্সিকোর সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাংস্কৃতিক বিনিময়ের একটি চিরস্মরণীয় নিদর্শন হিসেবে অভিহিত করেন। রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মার্গারিটা চাকন তার বক্তব্যে উল্লেখ করেন যে, মেক্সিকান শিল্পীরা, বিশেষ করে হোসে ক্লেমেন্তে ওরোজকো এবং ডেভিড আলফারো সিকেইরোস, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রশৈলী ও বিষয়বস্তুর ওপর গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি আন্তর্জাতিক শিল্পের প্রচারের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করার গুরুত্ব ব্যাখ্যা করেন।

পুস্তিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে । অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের অন্যান্য স্প্যানিশ ভাষায় প্রকাশিত পুস্তক( জাতীয় কবি নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল, বিউটিফুল বাংলাদেশ) নিয়েও গভীর আগ্রহ প্রকাশ করে বলেন যে এই সকল প্রকাশনাগুলো বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ দূতাবাস এই সাংস্কৃতিক আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa