Menon-PIC-1910250443

Advertisement
জুমবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ১৪ দল।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের পরই এ সংক্রান্ত চিঠিটি মেননকে পাঠানো হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে রাশেদ খান মেনন বলেন, ‘ইতোমধ্যে চিঠিটি হাতে পেয়েছি, দু-একদিনের মধ্যে জবাব দেব’।

বৃহস্পতিবারের ওই বৈঠকে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরী।

বৈঠকে ওয়ার্কার্স পাটির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে মেননের করা মন্তব্যের আলোচনা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মেননের বক্তব্যের ব্যাখার চাওয়ার সিদ্ধান্ত হয়। সে আলোকে ওই রাতেই তাকে চিঠি পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন গত নির্বাচন নিয়ে তার বক্তব্যে বলেন, ‘ওই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

তার এমন বক্তব্যে সরকার ও ১৪ দলে তাকে নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর ১৪ দল দু’দফা বৈঠকে ডাকলেও, যাননি মেনন। পরে গতকাল বৃহস্পতিবারের বৈঠকে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে এ চিঠি দেয়া হয়। সূত্র : একুশে টিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.