Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দেশের যে মেলায় খুঁজে নিতে পারেন পছন্দের জীবনসঙ্গী
বিভাগীয় সংবাদ রংপুর

দেশের যে মেলায় খুঁজে নিতে পারেন পছন্দের জীবনসঙ্গী

By Saiful IslamOctober 9, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‌‌প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত বুধবার (৫ অক্টোবর) শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। তবে এখনও কাটেনি উৎসবের রেশ। এখনও বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা রাখা হয়েছে। যেটিকে ঘিরে বসেছে মেলা। এরই মধ্যে একটি ব্যতিক্রমী মেলা বসেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। যে মেলায় সমাগম হয় অধিকাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের। মেলার আয়োজনও করেন এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।
dinajpur
এই মেলাটি সাধারণত বসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আত্মীয়-স্বজনদের মিলনমেলা হিসেবে। তবে মেলার আরেকটি আকর্ষণ হলো, আদিবাসী ছেলে-মেয়েরা এখান থেকে পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। এখানে কোনও পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিবারকে জানিয়ে বিয়ে দেওয়া হয়। তাছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি টিকিয়ে রাখতেই এই মেলার আয়োজন।

বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। আর এর আশপাশের এলাকাজুড়েই মেলা বসলেও মূল মেলা বসে পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে।

সরেজমিনে দেখা গেছে, মেলায় আদিবাসী জনগোষ্ঠীর মানুষের উপচেপড়া ভিড়। মেলাকে ঘিরে বসেছে বিভিন্ন ধরনের খেলনা ও মিষ্টির দোকান। একপাশে বসেছে নাগর দোলা। আছে মাটির তৈরি খেলনার দোকানও। আদিবাসী কিশোরী ও তরুণীরা এসেছেন সেজেগুজে। কপালে টিপ, মাথায় ফুলের তোড়া, হাতে ফুলের তোড়া, লিপস্টিক, খোপায় গাজরা, হাতে চুড়ি, গলায় নানান রকমের মালা দিয়ে এসেছেন তারা। ছেলেরাও এসেছেন সুদর্শন হয়ে।

মেলায় আসা নরেন কিসকু বলেন, এটা আমাদের জন্য এক মিলন মেলা। শুধু আশপাশেরই না, দূরদূরান্ত থেকেও আত্মীয়-স্বজনরা আসেন। এই সময়টাতে আমাদের বাড়িগুলোতে আত্মীয়-স্বজনে ভর্তি থাকে। তাদের সবার সঙ্গে দেখা হয়, কুশল বিনিময় হয়। আবার আমাদের সম্প্রদায়ের ছেলে-মেয়েরা তাদের মনের মানুষও খুঁজে নেয়।

মেলায় আসা রবিন ও হরেন মার্ডি হেসে হেসে বলেন, এই মেলায় পছন্দের পাত্র-পাত্রী খোঁজা হয়। আমরা কয়েক বন্ধু মিলে পছন্দের পাত্রী খুঁজছি। যদি ভালো পাত্রী পাই তাহলে বন্ধুর জন্য বিয়ের প্রস্তাব দেবো। মেলাটি আমাদের কাছে এই কারণে একটু বেশিই আকর্ষণীয়।

বাবু রাম সরেন নামে এক যুবক বলেন, এই মেলায় অনেক দিন ধরেই আসি। দুর্গাপূজা উপলক্ষে মেলায় আমাদের সম্প্রদায়ের মিলন মেলা বসে। এখানে যারা আসেন তাদের অধিকাংশই আমাদের সম্প্রদায়ের। অর্থাৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। অনেকদিন ধরেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি ছোট বেলা থেকেই এই মেলা দেখছি। মেলাতে পছন্দ করে অনেক ছেলে-মেয়েরই বিয়ে হয়েছে। বিষয়টি আমাদের কাছেও বেশ ভালো লাগে।

লুইস কিসকু নামে এক ব্যক্তি বলেন, এই মেলার জন্য আমরা অপেক্ষায় থাকি। মেলাতে দেখা হয় সেসব আত্মীয়দের সঙ্গে অনেক বছরেও দেখা হয় না। এই মেলায় আমাদের অনেক আনন্দ হয়। সব আমাদের সম্প্রদায়কে ঘিরে। এগুলো এই মেলাতে এলেই দেখা যায়। তাছাড়া দেখা পাওয়া যায় না।

লদীকি টুডু নামে এক নারী বলেন, মেলায় বাচ্চাদের নিয়ে এসেছি। অনেক কিছু খেলাম, আনন্দ করলাম। পূজার পর প্রতি বছর মেলাটি বসে। অনেক আনন্দের মধ্যে দিয়ে মেলা অনুষ্ঠিত হয়। আবার শেষ হলে মন খারাপ হয়। বেঁচে থাকলে আবার আসবো। এই মেলা আমাদের সংস্কৃতির গানের আসর বসে। নাচ গান হয়, খুবই ভালো লাগে।

মেলার আয়োজক কমিটির সদস্য শীতল মার্ডি বলেন, আদিবাসী সম্প্রদায়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি টিকিয়ে রাখতেই এই মেলার আয়োজন করা হয়। আমি ছোট থেকেই এই মেলা দেখে আসছি। পরে কমিটিতে যোগদান করি। এই মেলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মেলায় আমাদের সম্প্রদায়ের ছেলেরা তাদের পছন্দ মতো মেয়েকে এবং মেয়েরা তাদের পছন্দ মতো ছেলেকে খুঁজতে আসে। পছন্দ হলে পরে পরিবারকে জানিয়ে বিয়ে হয়। এই মেলা দুর্গাপূজার পরই অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে ভালো একটি আয়োজন।

চিকিৎসাসেবা নিতে এসে নার্সের থাপ্পড়ে আহত শিশু

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খুঁজে জীবনসঙ্গী দেশের নিতে পছন্দের পারেন বিভাগীয় মেলায় রংপুর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
Latest News
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.