
নতুন মৌসুমে বার্সেলোনার তৃতীয় জার্সির রং গোলাপি। কলার এবং হাতে রয়েছে সবুজ এবং কালোর ছোঁয়া। জার্সিটি উন্মোচনের অংশ হিসেবে প্রমোশনাল ভিডিও তৈরি করেছে বার্সা। মডেল হিসেবে যাদের উপস্থাপন করা হয়েছে তাদের মধ্যে আছেন মেসিও। এবং অবশ্যই বার্সা অধিনায়ক সেখানে মধ্যমণি।
নতুন এই জার্সিটি এরই মধ্যে বিক্রির জন্যও ছাড়া হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শুধু মাত্র বার্সার দোকানে সেটি পাওয়া যাবে। কেনা যাবে অনলাইনেও। আর আগামী সপ্তাহ থেকে অন্যান্য আউটলেটগুলোতেও এটি পাওয়া যাবে।
এদিকে সোমবার বার্সেলোনার অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। -দেশ রূপান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



