Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসির অষ্টম ব্যালন ডি’অর নিয়ে মায়ামির ভুল!
খেলাধুলা ফুটবল

মেসির অষ্টম ব্যালন ডি’অর নিয়ে মায়ামির ভুল!

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 1, 2023Updated:November 1, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কার জেতার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।

মেসির অষ্টম ব্যালন ডি’অর নিয়ে মায়ামির ভুল!

Advertisement

যে কীর্তিতে আগেই ছিলেন অনন্য, এবার সেটাকেই আরও একধাপ বাড়িয়ে নিলেন মেসি! অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি। চারপাশে এখন সেই বন্দনাই চলছে। তবে মেসিকে অভিনন্দন জানাতে গিয়ে একটু ভুল করে বসল বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।

মেসির অষ্টম ব্যালন ডি’অর নিয়ে মায়ামির ভুল!

সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যালে থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এরপর পুরস্কারটি মেসির হাতে তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।

এরপরে মেসিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ইন্টার মায়ামি। ভিডিওতে দেখা গেছে, মেসির মোট আটটি ব্যালন ডি’অর জয়ের কারণে আটটি ট্রফি রাখা হয়েছে। সেগুলো ছিল হলুদ রঙের। কিন্তু সম্প্রতি জেতা ব্যালন ডি’অরের ট্রফি ছিল সোনালী রঙের।

Felicidades ME♾SI 🏆#LION8LdOr | @ballondor pic.twitter.com/cpOiFNiIjD

— Inter Miami CF (@InterMiamiCF) October 30, 2023

মায়ামির এমন কাণ্ডের বিষয়টি নিয়ে নেটিজেনরা মেতেছেন হাসি-ঠাট্টায়। তবে অনেকে এটিকে ভুল হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি যে তা ইচ্ছে করে করেনি, তা আর বোলার অপেক্ষা রাখে না।

১৯৫৬ সাল থেকে চলে আসা এ পুরস্কার মেসির হাতে প্রথম ওঠে ২০০৯ সালে। এরপর টানা ২০১০, ২০১১ ও ২০১২ সাল পর্যন্ত তার থেকে এ পুরস্কারটি কেউ ছিনিয়ে নিতে পারেনি। দুই বছর বিরতি দিয়ে ২০১৫ সালে পঞ্চম ব্যালন ডি’অর ট্রফি ওঠে মেসির হাতে।

এরপর ২০১৯ সালে ষষ্ঠ আর ২০২১ সালে জেতেন সপ্তম ট্রফিটি। প্রথম ছয়টি জেতেন বার্সেলোনায় থাকতে। সপ্তমটি পিএসজিতে যোগ দেওয়ার পর। আর এবার রেকর্ডবুকে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026
egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

July 7, 2026

Latest News

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa