
কিন্তু এই নিষেধাজ্ঞা বাতিলের জন্য করা আবেদন বাতিল করে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় কনমেবলকে নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করায় ৩ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েন মেসি। শুধু নিষেধাজ্ঞায় নয় এর সাথে আরও ৫০০০০ ডলার জরিমানাও করা হয় তাকে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মেসির নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। কিন্তু এর আগেই আগামী মাসে ইউরোপ সফরে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে মেসিকে পেতে চায় আর্জেন্টাইন ফেডারেশন। তাদের আপিলের সিদ্ধান্ত জানানো হবে ৩ অক্টোবর। ৯ অক্টোবর জার্মানি ও তার চারদিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশ্য চিলির বিপক্ষে গ্যারি মেডেলের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখায় মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারবেন না মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



