Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসির সেই বিলাসবহুল বাড়িতে কী আছে?
খেলাধুলা ফুটবল

মেসির সেই বিলাসবহুল বাড়িতে কী আছে?

By Md EliasAugust 9, 20242 Mins Read

জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও’র বাইরেও বেশ কয়েকটি বাড়ি রয়েছে মহাতারকা লিওনেল মেসির। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী অ্যাথলেটের সেসব বাড়ি বেশ দামী ও বিলাসবহুল। যেখানে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তবে এই মুহূর্তে আলোচনায় স্পেনের ইবিজায় অবস্থিত মেসির ‘ইবিজা ম্যানসন’। কারণ ওই বাড়িটিতে কয়েকদিন আগে পরিবেশবাদী আন্দোলনকারীরা হামলা চালিয়েছিল।

মেসির

Advertisement

আন্দোলনকারীদের সংগঠন ‘ফিউচারো ভেজেটাল’ চলতি সপ্তাহের শুরুর দিকেই মেসির ইবিজা ভিলায় ভাংচুর চালায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য হাফিংটন পোস্ট’। এমনকি সেই বাড়ির দেয়ালে লাল-কালো রঙে প্রতিবাদী স্লোগান লিখে দেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায়, সংগঠনটির দুই সদস্য একটি ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। যেখানে লেখা ছিল, ‘বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন।’ তাদের মতে, সরকারের নীতিমালা জলবায়ুজনিত সঙ্কট বাড়িয়ে তুলছে।

এ ছাড়া পরিবেশবাদী আন্দোলনকারীরা মেসির ১১ মিলিয়ন ইউরো সমমূল্যের বাড়িটি ‘পরিবেশ দূষণে সহায়ক’ বলে অভিযোগ করেছেন। তার বাড়িতে হামলার ঘটনায় ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তার দাবি, স্পেনের কমিউনিস্টরা মেসির বাড়ি ধ্বংস করেছে। স্পেন সরকারের কাছে সে দেশে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন মিলেই।

কী আছে সেই বাড়িতে?
মেসির বাড়িটি স্পেনের এক্সক্লুসিভ এলাকাগুলোর একটি ‘কালা তারিদায়’ অবস্থিত, সেন্ট জোসেফ দ্বীপের পশ্চিমে। যার আয়তন ৫৬৮ স্কয়ার মিটার এবং সবমিলিয়ে সেটি কিনতে খরচ হয়েছে ১১ মিলিয়ন ইউরোর বেশি। বাড়ির নিচতলা–ই শুধু ৪২০ স্কয়ার মিটার বিশিষ্ট, ১৬.৭৯ মিটার বেসমেন্টের সঙ্গে আরও অতিরিক্ত ৩৮.৮৫ জায়গা রয়েছে।

বাড়ির সামনের দিকে ৯২*২ মিটার বড় সুইমিংপুল এবং দারুণভাবে সাজানো হয়েছে বাগান এবং ফুটবল কোর্ট। সেই মাঠে মেসি এবং তার তিন সন্তান থিয়েগো, মাতেও ও কিরোদের খেলতে দেখা গেছে আগে।

যে কারণে হামলা
আন্দোলনরত পরিবেশবাদীদের সংগঠন ‘ফিউচারো ভেজেটাল’ ২০২২ সাল থেকে পরিবেশ বিষয়ে নানা ধরনের আন্দোলন করে আসছে। ২০২২ সালে সংগঠনটির সদস্যরা মাদ্রিদের প্রাদো জাদুঘরে স্থাপিত স্প্যানিশ শিল্পী ফ্রানসিসকো দে গয়ার পেইন্টিংয়ে আঠা লাগিয়ে দেয়। বিভিন্ন সময় এমন কাজ তারা আরও কয়েকবার করেছে। এবার মেসির বাড়িটি অবৈধভাবে নির্মাণের দাবি তুলেছে তারা। সংগঠনটি বিবৃতিতে জানায়, ‘আমরা মেসির অবৈধ ইবিজার বাড়িতে রঙ মাখিয়েছি। এই বাড়িটি অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছে, যেখানে সাবেক এই বার্সা তারকা ১১ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ব্যয় করেছেন। ওই বাড়ি নির্মাণের সময়ও ২-৪ মানুষ নিহত হন এবং নির্মাণসংক্রান্ত কাজের কারণে তাপপ্রবাহ বেড়েছে।’

স্বর্ণ জিতে উৎসর্গ করলেন পোষা কুকুরকে

অন্যদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির এই সম্পত্তিতে দলিলসংক্রান্ত কিছু সমস্যা আছে। শুধু সেই ম্যানশনে বাস করার অনুমতি আছে মেসির কাছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ম্যানশনের কিছু অংশ নির্মাণ নাকি অবৈধ অংশের ওপর ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

July 5, 2026
এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

July 5, 2026
Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

July 5, 2026

Latest News

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

Cat

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানালো ‘জ্যোতিষী’ বিড়াল

নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa