
সাকিব বলেন, ‘আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যান সিটিতে যাক অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারত, স্বাধীনভাবে খেলতে পারত। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। এই বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারত, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব হয় নয়, কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।’
তবে মেসি দলবদল না করতে পারলেও মেসির শুভ কামনা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে, আমি চাইব, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



