Advertisement

স্পোর্টস ডেস্ক : দুজনই কিংবদন্তি– ঈশ্বরতুল্য। নিজ নিজ ভুবনে বিশ্বসেরা তারা। আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল এবং ভারতের শচীন টেন্ডুলকার ক্রিকেটের অবিসংবাদিত লিজেন্ড। চলতি বছরের ফেব্রুয়ারিতে লরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন শচীন। আর গেল বছর ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর বগলদাবা করেছেন মেসি।

শচীন-মেসির মধ্যে একটি মিল সদা দৃশ্যমান। উভয়ই ১০ নম্বর জার্সিতে মাঠ কাঁপান। হালে এ দুই কিংবদন্তির অসংখ্য গুণমুগ্ধ ভক্ত রয়েছেন। সেই তালিকায় সবশেষ সংযোজন ভারতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। খলিজ টাইমসের সঙ্গে সম্প্রতি এক ফেসবুক চ্যাটে অংশ নেন তিনি।

তাতে রায়না বলেন, মেসির অসম্ভব বড় ভক্ত আমি। তাকে শচীনের সঙ্গেও তুলনা করি। ১০ নম্বর জার্সি ছাড়াও এ দুজনের মধ্যে আরেক ক্ষেত্রে দারুণ মিল রয়েছে। ফুটবল ও ক্রিকেটে অসংখ্য মণি-মানিক্যের মালিক হওয়া সত্ত্বেও বাস্তবে উভয়ই একদম মাটির মানুষ। এ বিনয়ী হওয়ার কারণেই বাকিদের চেয়ে আলাদা তারা।

তিনি বলেন, আমি মেসির পাঁড় ভক্ত। সে সবসময় মাটিতে পা রেখে চলা মানুষ। শচীনও তা-ই। নিজেদের চারপাশের মানুষের যত্ন নেয়ার বিষয়ে দুজনই সমান। অধিক সচেতন তারা। খেলাধুলায় বিনয়ী হওয়া ভীষণ প্রয়োজন।

টিম ইন্ডিয়ার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান বলেন, কেউ নিজেদের জগতে এক নম্বর হতেই পারে। তবে তার ঐতিহ্য ধরে রাখাটাই মুখ্য। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.