
সে সময় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। তাও আরও ৮ বছর আগের ঘটনা। এখন বাংলাদেশের নাম হয়তো বা মনেও নেই।
তাহলে মেসি যদি বাংলাদেশে একবারই এসে থাকে তবে তিনি এদেশের প্রাথমিক বিদ্যালয়ে কোনো বিদ্যালয়ে কীভাবে পড়াশোনা করলেন? না, এটা কারো মনগড়া কথা নয়। জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলই বলছে এমন কথা। সেখানে গিয়ে ‘লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

কিন্তু এ ঘটনা নিশ্চয়ই সত্য নয়। কেননা মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন তিনি। তবে ধারণা করা হচ্ছে হ্যাকারদের দ্বারাই প্রভাবিত হয়ে এমন ফলাফল দেখাচ্ছে গুগল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



