
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাজী সায়েমুজ্জামান সাংবাদিকদের বলেন, যশোর পৌরসভা ও অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য করোনা নিয়ন্ত্রণে রাখতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যশোর পৌরসভা ও অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা এলাকা প্রতিটি ওয়ার্ডে চলমান লকডাউন কঠোরভাবে পালন করা হবে।
সবাইকে মাস্ক পড়া নিশ্চিত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর দেয়া হয়। এছাড়াও মোটরসাইকেলে একজন, রিকশায় একজন এবং অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জিলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন শেখ আবু শাহীন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



