Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, ৮টি মোটরসাইকেল উদ্ধার
জাতীয়

মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, ৮টি মোটরসাইকেল উদ্ধার

By Saleh MohammadSeptember 15, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগরী ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।

মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, ৮টি মোটরসাইকেল উদ্ধার
সংগৃহীত
Advertisement

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- ১। জয়নাল হাওলাদার (৫৫), ২। মোঃ সুমন (৩৯), ৩। মোঃ রুবেল (২৯), ৪। মোঃ ওয়াজেদ আলী (৫৫), ৫। মোঃ রবিউল ওরফে রবু (৫৫), ৬। মোঃ আব্দুল খালেক ওরফে খালিদ (৪৮), ৭। মোঃ গোলাম মোস্তফা সোহেল (৪২), ৮। শিমুল দেবনাথ (৩৫) এবং ৯। মোঃ নিজাম উদ্দিন (৩৫)।

গ্রেফতারের সময় তাদের নিকট হতে ও দেখানো মতে, একটি সিএনজি ও ৮টি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত সিএনজি ও মোটরসাইকেল গুলো হলো- একটি সি এন জি, যার রেজিঃ নং-ঢাকা-থ-১১-৪৫০৫ চেসিস নম্বর- MD2A44AZ9DWD34749 ইঞ্জিন-AFZWDD66704 , ০১টি পুরাতন ডিসকভার মোটরসাইকেল যাহা রেজিঃনম্বর বিহীন, চেসিস নম্বর-অস্পষ্ট, ইঞ্জিন নম্বর-JBUBTA59976, ০১ (এক) টি পুরাতন হিরো হোন্ডা মোটরসাইকেল চেসিস নম্বর-MBLHA10 EyB9G00053, ০১(এক) টি লাল রংয়ের পালসার মোটরসাইকেল চেসিস-MD2A11CZXDCF97242, ০১টি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল চেসিস নম্বর- ME1RG444CH0017792 চেসিস নম্বর কিছুটা অস্পষ্ট, ০১টি লাল রংয়ের ডিসকভার-১৫০ সিসি মোটরসাইকেল চেসিস-MD2A64CZ5FRK02156, ০১টি প্লাটিনা মোটরসাইকেল চেসিস নম্বর-MD2DDJKZZTWD91530, ০১টি লাল-কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল চেসিস নম্বর-MD2A15AY4JWG94268 এবং ০১টি লাল-কালো রংয়ের পালসার মোটরসাইকেল চেসিস নম্বর-MD2A11CZ8CCC 19550 ও বাসার তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে ১৩ সেপ্টেম্বর ২০১৯ ঢাকা মহানগরী ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান করে ডিবি উত্তর বিভাগের গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানা এলাকা হতে মোটর সাইকেল চোর চক্রের সদস্য মোঃ জয়নাল হাওলাদার (৫৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে তালা ভাঙ্গার সরঞ্জাম ০২ (দুই) টি কলম আকৃতির লোহার দন্ড উদ্ধার করা হয়। এই লোহার সূচালো দন্ড দিয়ে যেকোন তালা তারা কৌশলে সহজে ভেঙ্গে ফেলতো। তার দেয়া তথ্য মতে কাফরূল থানা এলাকা হতে মোঃ রবিউল ওরফে রবু (৫৫) কে গ্রেফতার করে তার হেফাজত হতে উক্ত সিএনজি জব্দ করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যানুযায়ী চোর চক্রের অন্যান্য সদস্যদের রাজধানী ও চাঁদপুর থেকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিগত দুই বছরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় রাতের বেলায় প্রায় ২০০ টি বাসার তালা ভেঙ্গে তারা মোটর সাইকেল চুরি করেছে।

মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতারে সার্বিক পর্যালোচনায় দেখা যায়, আসামীদের মধ্যে একটি চক্র মাঠ পর্যায়ে রাতের বেলায় তাদের টার্গেট করা বাসা হতে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে এবং পরবর্তী সময়ে চুরি করা সেই মোটর সাইকেল গুলো অন্য একটি চক্রের কাছে বিক্রি করে দেয়। তারা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্র। তারা ঢাকা শহরের বিভিন্ন বাসা হতে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa