
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারী ঠেকাতে ইতোমধ্যেই এসে গেছে বিজ্ঞানের আশীর্বাদ- ভ্যাকসিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে দফায় দফায় করোনা টিকা পাঠিয়েছে ভারত। এই কাজের জন্য ভারত সরকার এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস এবং রামনরেশ সারওয়ানরা।
‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসেই অ্যান্টিগা এবং বারবুডাতে ১ লক্ষ ৭৫ হাজার টিকা পাঠিয়েছে ভারত। এক ভিডিও বার্তায় কিংবদন্তি স্যার ভিভ বলেছেন, ‘টিকা দিয়ে আমাদের দেশকে সাহায্য করার জন্য ভারতকে অনেক ধন্যবাদ। সমস্ত অ্যান্টিগা এবং বারবুডাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। ভবিষ্যতে এভাবেই আমরা হৃদয়ের সম্পর্ক রেখে যেতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের হাই কমিশনকে অনেক ধন্যবাদ।’
বিশ্বের অনেক দেশে যখন টিকার জন্য হাহাকার, তখন ভারতের এই টিকাদান কার্যক্রমে গায়ানা পেয়েছে ৮০ হাজার টিকা। এছাড়াও একই উদ্যোগের মাধ্যমে টিকা পেয়েছে জ্যামাইকা, বার্বাডোজ, সেন্ট কিটস এবং নেভিস। ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচার্ডসন বলেছেন, ‘টিকা পাঠিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আপনার এবং ভারতের প্রতি কৃতজ্ঞ।’
West Indies cricketing greats @ivivianrichards @RichieRich2000 #jimmyadams #ramnareshsarwan thank #India @PMOIndia @narendramodi for donation of #MadeInIndia @SerumInstIndia #CovishieldVaccine to #Antigua #Guyana @CARICOMorg @AntiguaOpm @OPTGY @MEAIndia @DrSJaishankar @drkjsrini pic.twitter.com/olM3FItD0N
— India in Guyana (@IndiainGuyana) March 13, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


