
এছাড়া ওই ছবিতে মোদির মাথায় সবুজ টুপি দেখা যায়। সেইসঙ্গে ভাইরাল হওয়া ফটোতে ক্যাপশন হিসেবে লেখা হয়, মোদিকে জিজ্ঞেস করুন, পাকিস্তানি বিরিয়ানি কেমন?
তবে শেষমেশ জানা যায়, এই ছবি ভুয়া। ইমরান খানের ছবিটি সত্য হলেও তাঁর পাশে যে মোদিকে দেখা যাচ্ছে তা ভুয়া। ফটোশপের কারসাজির মাধ্যমে এ কাজ করা হয়েছে।

জানা যায়, এই ছবি আসলে ইমরান খানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহমান খানের ২০১৫ সালের। সেসময়ের তাদের ‘সেহরি’ খাবার খাওয়ার ছবি ছিল এটি।
এছাড়া জানা যায়, ২০১৯ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে এই একই ছবিতে কারসাজি করে ভাইরাল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


