Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। এর প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করার কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে মোদির প্রতীকী কুশপুতুল দাহ করার সময় এই হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বানিয়ে টিএসসিতে রাখেন। অন্যদিকে, আজ বিকেল তিনটায় ছাত্রলীগের আনন্দ মিছিলে যোগদানের জন্য সকাল থেকে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুতুল ছিনিয়ে নেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুতুল তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সকল অপকর্মের সমর্থন দিয়েছে।

তিনি আরওে বলেন, ছাত্রলীগ আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে, মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জোটের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসির পাশে ডাসে আসলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। প্রথম হামলায় জোটের নেতাকর্মীদের কাছ থেকে কুশপুত্তলিকা কেড়ে নিলে তার মোদির ছবিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফের হামলা চালায় ছাত্রলীগ।

হামলায় কয়েকজন ফটো সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রজোটের একজন নারী কর্মীর মাথা ফেটে রক্তাক্ত অবস্থান দেখা গেছে। পরে ছাত্রজোটের নেতাকর্মীদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.