image-157579-1553140532

Advertisement

স্পোর্টস ডেস্ক : সোমবার দুপুরে ক্রিকেটারদের ডাকা ধর্মঘটের সমাধান মিলেছে বুধবার রাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনার পর ক্রিকেটাররা পেয়েছেন সকল দাবিপূরণের আশ্বাস। ফলে তারা সরে দাঁড়িয়েছেন ধর্মঘটের সিদ্ধান্ত থেকে এবং সম্মত হয়েছেন মাঠের ফেরার জন্য।

ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বুধবার রাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালকরা। স্বাভাবিকভাবেই তখন সেখানে ছিলেন আন্দোলনরত ক্রিকেটাররাও।

এই মিডিয়া সেশনে ক্রিকেটারদের সকল দাবিদাওয়া মেনে নেয়ার সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ক্রিকেটারদের দলীয় দাবির পাশাপাশি অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চেষ্টা করেছেন সেসবেরও সমাধান দেয়ার।

এর মধ্যে অন্যতম ছিলো জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত। পাকিস্তান সুপার লিগে খেলতে অনুমতিপত্র না দেয়ায়, যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মোস্তাফিজকে, তার প্রেক্ষিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সুত্র।

সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছর আইপিএলের শেষ আসরেও দেখা যেতে পারত বাঁহাতি এ কাটার মাস্টারকে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে, মোস্তাফিজকে এ বছরের আইপিএলে খেলার অনুমতি দেয়নি বিসিবি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘পাকিস্তান সুপার লিগ’ খেলার অনুমতিও দেয়া হয়নি মোস্তাফিজকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.