ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার মুজাহিদ (৪৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার আলামিন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি মিনি ট্রাকের (পিকআপভ্যান) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার বাউরভাগ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন ৪ জন। আহতদের ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে তাদের একজন মারা যান এবং অন্য দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ধারণা করছি ঘন কুয়াশার কারণে এই ঘটনা ঘটতে পারে। দুইটি গাড়ি আটক আছে। একজন স্পটে এবং অপরজন হাসপাতালে মারা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.