Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মৌলভীবাজারে ৩২টি ডিম দিয়েছিলো অজগর, বাচ্চা ফুটেছে ১০টি
জাতীয় বিভাগীয় সংবাদ

মৌলভীবাজারে ৩২টি ডিম দিয়েছিলো অজগর, বাচ্চা ফুটেছে ১০টি

By Protik HossainJuly 17, 2019Updated:July 17, 20192 Mins Read

মৌলভীবাজারে ৩২টি ডিম দিয়েছিলো অজগর, বাচ্চা ফুটেছে ১০টি

Advertisement
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে অজগরের তা দেওয়া ডিম বাচ্চা ফুটতে শুরু করেছে। বুধবার (১৭ জুলাই)  দুপুর একে একে ১০টি বাচ্চা পৃথিবীর আলো দেখেছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তের দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে ১৯৯৯ সালে অজগরটি উদ্ধার হওয়ার পর চতুর্থ দফায় গত ৯ জুন রাতে অজগরটি ৩২টি ডিম দেয়। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে ডিম ঢেকে তা দিতে শুরু করে।

এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম দেয়। ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়। তখন ডিম থেকে বাচ্চা হয়নি।

বুধবার বেলা ২টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলো একটির ওপর আরেকটি কিলবিল করছে। মা অজগরটি বাচ্চাগুলোর নিরাপত্তায় উদ্বিগ্ন। কৌতূহলী মানুষের উপস্থিতিতে মা অজগরটি তেড়ে আসছে।

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ডিমগুলো ফুটতে আরো সময় লাগবে। তিনি আরো বলেন, ১৯৯৯ সালে হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তে দিনারপুর পাহাড়ের একটি লেবু বাগান থেকে এই অজগরটি উদ্ধার করা হয়। তখন থেকে একটি পুরুষ অজগরের সংগে এটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। এর আগে যতগুলা বাচ্চা ফুটেছে তা বনে অবমুক্ত করা হয়েছে।

নাওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারা ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ এর মতে, এটি বার্মিজ পাইথন যার বৈজ্ঞানিক নাম python molurus. এই অজগরের আকার ও বয়সের ওপর নির্ভর করে তার ডিমের সংখ্যা। বয়স ও আকার যত বাড়বে ডিমের সংখ্যাও বাড়বে। খাঁচায় বন্দি অবস্থায় অজগরের বাচ্চা ফুটলে একটু বেশি সতর্ক থাকতে হয়। এই সাপের ১০৭টি পর্যন্ত ডিম দেওয়ার রেকর্ড আছে। মার্চ থেকে জুন মাসে এরা ডিম দেয়। ডিম ফুটতে প্রায় ৬০ দিন সময় লাগে। আমাদের দেশে এই প্রজাতির সাপ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে এবং সুন্দরবনে দেখা যায়। পাখি থেকে বড় হরিণ, ছাগল সবই তার খাদ্য তালিকায় আছে বলে তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 21, 2026
হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

July 21, 2026
BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

July 21, 2026

Latest News

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

Zubaida Rahman

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa