
স্থানীয় সূত্র জানায়, পটিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ইউনিয়নভিত্তিক খেলা চলছিল। প্রতিপক্ষকে টাইব্রেকারে হারিয়ে কচুয়াই ইউনিয়ন পরিষদ দল জিতলে উল্লাসে মেতে ওঠেন টিম ম্যানেজার এস এম এরশাদ। উল্লাসের এক পর্যায়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান জানান, খেলায় জিতে আনন্দ করতে গিয়ে বুকে ব্যথা ওঠে এরশাদের। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃ’ত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



