
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ২৬২ রানে। উইকেটে আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। সাকিব ৩৯ ও সৌম্য অপরাজিত আছেন ০ রানে। আগামীকাল সকালে তারা ফের ব্যাটিংয়ে নামবে।
বাংলাদেশের এই ম্যাচে জিততে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। আর সেই অসম্ভবকে সম্ভব করতে পারার কেবল দুইটাই পথ দেখেন সাকিব আল হাসান। এই দুটি পথ হল, হয় অতিমানবীয় ইনিংস খেলা অথবা বৃষ্টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এটাই বলেন সাকিব।
সাকিব আল হাসান বলেন, দুইটা রাস্তা আমাদের বাঁচাতে পারে। যদি আমি ১৭০ এবং সৌম্য ১২০ বা আমি ১৫০ এবং সৌম্য ১২০ রান করে। আর মাথার উপর বৃষ্টি তো আছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



