ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল-কে ২-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় পেপ গার্দিওলার দল।

ম্যাচের নায়ক ছিলেন তরুণ ফুটবলার নিকো ও-রিলি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা শেষ পর্যন্ত সিটির জয়ের পথ নিশ্চিত করে।
এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে ২০০১ সালের পর আবারও লিগ কাপ নিজেদের দখলে নেয় দলটি এবং মোট নয়বার শিরোপা জিতে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীর তালিকায় অবস্থান আরও মজবুত করে।
অন্যদিকে, দীর্ঘদিন পর বড় কোনো ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা আর্সেনাল আবারও হতাশ হয়। ২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের আশা অধরাই থেকে গেল তাদের।
এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি এখন ইংলিশ লিগ কাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার শিরোপা জয়ী প্রথম কোচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


