Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ম্যারাডোনার অসাধারণ ১২টি উক্তি
খেলাধুলা ফুটবল

ম্যারাডোনার অসাধারণ ১২টি উক্তি

By Saiful IslamNovember 27, 20202 Mins Read

ম্যারাডোনার অসাধারণ ১২টি উক্তি

Advertisement
স্পোর্টস ডেস্ক : কোটি মানুষের হৃদয়ে-স্বপ্নে-ভালোবাসায়-উল্লাসে-বেদনায় থাকা বিশ্ব ফুটবলের আইকন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি বুধবার বুয়েনস আয়ার্সে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মাঠ ও মাঠের বাইরে সবসময় বিতর্কের জালে আটকে ছিলেন ম্যারাডোনা। জাদুকরী ফুটবলার তার কথাতেও জাদু ছড়াতেন। তিনি ছিলেন বেশ বাকপটু। তার বেশ কিছু উক্তি জগদ্বিখ্যাত।

প্রয়াত ফুটবল রাজপুত্রের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রথম পাতায় ম্যারাডোনার একটি ছবি দিয়ে তুলে ধরেছে তার একটি বিখ্যাত উক্তি। যেখানে ফুটে উঠেছে ফুটবলের প্রতি ম্যারাডোনার অকৃত্রিম ভালোবাসা।

কিংবদন্তি এই ফুটবলারের বেশ কিছু উক্তি ফুটবলভক্তদের হৃদয়ে এখনও নাড়া দেয়।

১. ‘যদি মরে যাই, আমি আবারও জন্ম নিতে চাই। আবারও একজন ফুটবলার হতে চাই। আবারও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা হতে চাই। আমি এমন একজন খেলোয়াড় যে মানুষকে আনন্দ দিয়েছে। আর এটি আমার জন্য যথেষ্টের চেয়েও বেশি।’

২. ‘বল দেখা, এর পেছনে ছোটার মাধ্যমে আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

৩. ‘আমি ভুল করেছি এবং সেগুলোর জন্য মাশুলও গুনেছি। কিন্তু বল এখনও খাঁটি।’

৪. ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’

৫. ‘আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি ঝুঁকি নিই না, এ কথা কখনও বলতে পারবেন না।’

৬. ‘আমি কালো কিংবা সাদা হতে পারি; কিন্তু জীবনে কখনও ধূসর হব না।’

৭. ‘আমি যুক্তরাষ্ট্র থেকে আসা সব কিছুই ঘৃণা করি। আমি এগুলোকে আমার সব শক্তি দিয়ে ঘৃণা করি।’

৮. ‘পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’

৯. ‘পেলের উচিত জাদুঘরে চলে যাওয়া।’

১০. ‘হ্যান্ড অব গড গোলটি দেওয়ার পর বললেন– আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক; কিন্তু কেউ আসছিল না…। আমি তাদের বললাম, এসো আমাকে জড়িয়ে ধর। না হলে রেফারি এটি বাতিল করে দেবে।’

১১. ‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনও একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’

১২. গোল করার পর মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপন শুটিং করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

July 9, 2026
আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

July 8, 2026
ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

July 8, 2026

Latest News

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

বিশ্বকাপ

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

Lionel Messi

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Messi

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

বিশ্বকাপে রেফারি

বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

Misor

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

ব্রাজিল

আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa