
ম্যারাডোনার সঙ্গে সম্পর্কটা সবসময়ই বেশ ভালো ছিল রোনালদোর। এর আগে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সবচেয়ে বড় কথা ম্যারাডোনাকে নিজের অনুপ্রেরণা মেনেই বড় হয়েছেন এ পর্তুগিজ তারকা। এ কিংবদন্তির বিদায়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনিও। অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আপনাকে কখনোই ভোলা যাবে না।’
ফুটবল ঈশ্বরের সঙ্গে তোলা একটি ছবিও আপলোড করেছেন রোনালদো, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় জানাচ্ছি এবং বিশ্ব চিরন্তন প্রতিভাকে বিদায় জানালো। একজন সর্বকালের সেরা। একজন অতুলনীয় জাদুকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



