Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মৎস্য অভিযানে পুলিশ সুপার, নদীতে ‘জেলেবেশে’ পাওয়া গেল উপজেলা চেয়ারম্যানকে
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ

মৎস্য অভিযানে পুলিশ সুপার, নদীতে ‘জেলেবেশে’ পাওয়া গেল উপজেলা চেয়ারম্যানকে

By Shamim RezaOctober 18, 2019Updated:October 18, 20192 Mins Read
মৎস্য অভিযানে পুলিশ সুপার, নদীতে ‘জেলেবেশে’ পাওয়া গেল উপজেলা চেয়ারম্যানকে
সন্ধ্যা নদীতে ইলিশ শিকারে কাউখালী উপজেলা চেয়ারম্যান। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : মৎস্য অবরোধকালীন সময় পিরোজপুরের সন্ধ্যা নদীতে বৃহস্পতিবার রাতে মৎস্য অভিযানে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তার সামনে রাত ২টার দিকে সন্ধ্যা নদীতে জেলেবেশে আকস্মিকভাবে আবির্ভূত হলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া।

মৎস্য অভিযানে নামা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেনের ইঞ্জিন ট্রলারটি উপজেলা চেয়ারম্যানের ট্রলারের কাছে ভিড়তেই কিংকর্তব্যবিমুর হয়ে যান তিনি। উপজেলা চেয়ারম্যান মনু মিয়া এ সময় তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে নদীতে ভ্রাম্যমাণ আদালতের কোনো ম্যাজিস্ট্রেট কিংবা উপজেলা মৎস্য বিভাগের কাউকে কিছু না জানিয়ে নিজে নিজেই এভাবেই নেমে পড়েন মৎস্য অভিযানে।

সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান মনুকে রাত ২টার দিকে এভাবে নদীতে দেখে বিস্মিত হয়েছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

মৎস্য কর্মকর্তা এ সময় চেয়ারম্যান মনুর কাছে জানতে চান, কেন তিনি মৎস্য বিভাগ ও প্রশাসনের কাউকে না জানিয়ে নদীতে নেমেছেন। এ সময় মনু মৎস্য কর্মকর্তাকে বিষয়টি তিনি পরে সমাধান করবেন বলে জানান।

উপজেলা চেয়ারম্যান মনু বলেন, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভূষন পালকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই জেলেসহ তার পিএস জাহিদুল ইসলাম রানাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে নদীতে অভিযানে নেমেছেন।

জেলা মৎস্য অফিসারের অভিযানে থাকা কয়েকজন জানান, চেয়ারম্যান মনুকে এ সময় একজন পুরোদস্তুর জেলের বেশে কোমড়ে বাঁধা গামছা, লুঙ্গি এবং সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়।

এ বিষয় উপজেলা চেয়ারম্যান মনু জানান, তিনি নদীতে মা ইলিশ পাহারার জন্যই নিজের লোকদের নিয়ে নদীতে এভাবে নেমেছেন। চেয়ারম্যানকে বহনকারী ট্রলারে তখন প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল থাকলেও ইলিশ পাওয়া যায় মাত্র ৩টি।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই জানিয়েছেন, মনু প্রায়ই তার সাঙ্গপাঙ্গ নিয়ে নদীতে মাছ ধরতে বের হন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতেও তিনি নদীতে মাছ ধরার জন্য গিয়েছিলেন। সূত্র- যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa