Advertisement

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু। তারপরও গত রবিবার ভোটারদের প্রবল উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে এই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ১২৭টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কাউন্সিলর হলেন যারা: ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। এতে ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন ১নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২নং ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩নং ওয়ার্ডে শরীফ আহমেদ, ৪নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মিন্টু, ৭নং ওয়ার্ডে আসিফ হোসেন ডন, ৮নং ওয়ার্ডে ফারুক হোসেন, ৯নং ওয়ার্ডে শীতল সরকার, ১০নং ওয়ার্ডে তাজুল আলম, ১১নং ওয়ার্ডে ফরহাদ আলম, ১২নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ডে ফজলুল হক উজ্জ্বল, ১৫নং ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭নং ওয়ার্ডে কামাল খান, ১৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯নং ওয়ার্ডে আব্বাস মণ্ডল, ২০নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম সিরাজ, ২১নং ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ২৩নং ওয়ার্ডে সাব্বির ইউনুস বাবু, ২৪নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সোহেল, ২৫নং ওয়ার্ডে মনোয়ার হোসেন বিপ্লব, ২৬নং ওয়ার্ডে শফিকুল ইসলাম শফিক, ২৭নং ওয়ার্ডে শামসুল হক লিটন, ২৮নং ওয়ার্ডে কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফিক, ৩০নং ওয়ার্ডে আবুল বাশার, ৩১নং ওয়ার্ডে আসাদুজ্জামান জামাল, ৩২নং ওয়ার্ডে এমদাদুল হক মণ্ডল ও ৩৩নং ওয়ার্ডে মোহাম্মদ শাজাহান মনির।

সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলররা হলেন- সেলিনা আক্তার (১, ২, ৩ ওয়ার্ড), শাম্মী আক্তার মিতু (৪, ৫, ৬ ওয়ার্ড), হামিদা পারভীন (৭, ৮, ৯ ওয়ার্ড), রোকসানা শিরীন (১০, ১১, ১২ ওয়ার্ড), রোকেয়া হোসেন (১৩, ১৪, ১৫ ওয়ার্ড), রোকশানা পারভীন কাজল (১৬, ১৭, ১৮ ওয়ার্ড), শামীমা আক্তার (১৯, ২০, ২১ ওয়ার্ড), শাহনাজ বেগম (২২, ২৩, ২৪ ওয়ার্ড), আইরীন আক্তার (২৫, ২৬, ২৭ ওয়ার্ড), কাওছার জান্নাত (২৮, ২৯, ৩০ ওয়ার্ড) ও ফারজানা ববি (৩১, ৩২, ৩৩ ওয়ার্ড)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.