Advertisement
জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন রবিবার। তবে মেয়র প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট হবে শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। খবর ইউএনবি’র।

সাধারণ কাউন্সিলরের ৩৩ এবং নারীদের জন্য সংরক্ষিত ১১ পদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডের আওতায় ভোটার রয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৯৩৮ জন।

নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ইভিএম থাকবে মোট দুই হাজার ২৬টি।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার পর আর কোনো প্রতিযোগী না থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক ইতিমধ্যে এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার জানিয়েছেন।

তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তারা ইতিমধ্যে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেছেন।

এদিকে, আগে স্থগিত হওয়া চার উপজেলা পরিষদে রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। লালমনিরহাটের আদিতমারী, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার বরুড়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। নীলফামারীর জলঢাকায় নির্বাচন হবে শুধু চেয়ারম্যান পদে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.