Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যতই চাপ থাকুক সড়ক আইন বাস্তবায়ন করা হবে : কাদের
জাতীয় স্লাইডার

যতই চাপ থাকুক সড়ক আইন বাস্তবায়ন করা হবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 18, 20192 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যতই চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।’ খবর ইউএনবি’র।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে মন্ত্রী আরও বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ থেকে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’

আইনটি আগের তুলনায় কঠোর করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেয়া নয়, সকলের কল্যাণে সড়ককে নিরাপদ করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা।’

‘আইনটিতে একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হলো চালকদের জন্য পয়েন্ট সিস্টেম। উন্নত বিশ্বের মতো আইন অমান্য করলে চালকদের পয়েন্ট কর্তন করা,’ যোগ করেন তিনি

সড়ক মন্ত্রী জানান, প্রথমবারের মতো সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন মালিকদেরও আইনের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত যিনিই হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিধানও যুক্ত করা হয়েছে।

কাদের বলেন, প্রথম পর্যায়ে আইনটি সহনীয়ভাবে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, চলবে জনসচেতনতা বৃদ্ধির কাজ।

আইন বাস্তবায়নে ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অতি দ্রুত সময়ে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেটের কাজ সম্পন্ন হবে বলে তারা আমাকে জানিয়েছে।’

তবে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অযথা হয়রানি কিংবা বাড়াবাড়ি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সমাজের বিভিন্ন অংশীজন তথা সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রকার ধর্মঘট না করার আহবান জানাচ্ছি। তাছাড়া আইনটি নিয়ে যাতে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সাথে কথা হয়েছে।’

প্রসঙ্গত, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে যেকোনো মৃত্যু বা গুরুতর আহতের ঘটনায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়।

গত ২২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আইনটি ১ নভেম্বর থেকে পুরোপুরিভাবে কার্যকর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

জুন 19, 2026
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জুন 19, 2026
নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

জুন 19, 2026
Latest News
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa