Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যতো ভোট বেশি পেয়ে নতুন মেয়র নির্বাচিত তাপস
জাতীয় স্লাইডার

যতো ভোট বেশি পেয়ে নতুন মেয়র নির্বাচিত তাপস

By iNews DeskFebruary 2, 2020Updated:February 2, 20203 Mins Read

যতো ভোট বেশি পেয়ে নতুন মেয়র নির্বাচিত তাপস

Advertisement
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন মেয়র নির্বাচিত হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে এক লাখ ৮৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে তিনি দক্ষিণের নতুন মেয়র হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে বর্তমান মেয়র সাঈদ খোকনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

ডিএসসিসি নির্বাচনে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অর্থাৎ তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা ৩৯ মিনিটে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে দক্ষিণের মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এই সিটিতে ১১৫০ কেন্দ্রের সবগুলোর ফলে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট, মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট এবং ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মেয়রপ্রার্থী মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। তিনিও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তবে এবার দক্ষিণ সিটির নির্বাচনে দল থেকে তার বদলে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেওয়া হয়।

তাপস ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মেয়র পদে দল থেকে মনোনয়ন পাওয়ার পর বিধি মেনে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে, তাপস ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তাপসের বাবা শেখ ফজলুল হক মনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতাও ছিলেন। তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ যুবলীগের সর্বশেষ কাউন্সিলে সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।

শেখ তাপসের জন্ম ১৯৭১ সালের ১৯ নভেম্বর। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৭ সালে ‘বার অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস’-এর জেনারেল কাউন্সিলের অধীনে বার ফাইনাল কোর্স সম্পন্ন করেন। ২০০১ সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হিসেবে কাজ করছেন।

শেখ ফজলে নূর তাপস ২০১০ সালের ২৪ আগস্ট আপিল বিভাগের একজন আইনজীবী হিসেবে নিয়োগ পান। বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলে তার পক্ষে মামলা লড়েন তাপস। তিনি বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সদস্যও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa