স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দী ভারত হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। ১২ ফেব্রুয়ারি (বুধবার) দেশে ফিরছে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮.২০ মিনিটের একটি ফ্লাইটে অবতরণ করবে আকবর আলীর দল। এখন তারা ঘুরাঘুরিতে ব্যাস্ত সময় কাটাচ্ছেন সাউথ আফ্রিকাতে।

তাদের তাদের পুরস্কারে কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা জানতে চাইলে সভাপতি সাহেব বলেন, ‘এইসব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জানানো হবে।’
তবে আইসিসি থেকে চ্যাম্পিয়নদের প্রাইজমানি কত ছিল তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। কিন্তু ভারতীয় এক ক্রিকেট পোর্টালের তথ্য অনুসারে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ পেয়েছে এক কোটি থেকে দের কোটি টাকা।
তাদেরকে বিশেষ ভাবে বরন করতে নানা ব্যবস্থা নিচ্ছে বিসিবি। তবে বিমান বন্দরে তেমন কিছু করা হবে না বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কারণটাও তিনি উল্লেখ্য করেছেন।
বিমান বন্দরে ট্রাফিক অবস্থা খুব বেশী ভাল না হওয়ায় তারা সেখানে কোনো সেলিব্রশন করবেন না। সেখানে যদি সেলিব্রশন করে তাহলে বড় ধরনের ট্রাফিক জ্যাম লাগার সম্ভাব্যনা রয়েছে। তাই সেখানে তেমন কোনো কিছু করার আগ্রহ দেখানিন সভাপতি। তবে নুন্যতম যা করা যায় করবেন তারা।
সেখান থেকে টাইগার যুবাদের সরাসরি বিসিবি একাডেমীতে নিয়ে আসা হবে। সেখানে তারা ফ্রেস হওয়ার পর বিসিবির সাথে লাঞ্চ করবে। তারপর একটা প্রেস কনফারেন্সের পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



