Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়
জাতীয় স্লাইডার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

By Arif ArmanMay 23, 20262 Mins Read

 টোল আদায়

Advertisement
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে স্বজনদের কাছে ঘরে ফিরছে কর্মজীবী মানুষ। আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার কথা থাকলেও দুদিন আগে থেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করেছে।

এই সময়ে সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকারও বেশি। তবে যানবাহনের বাড়তি চাপ থাকলেও মহাসড়কের কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই এই মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকাল পর্যন্ত সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরও ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরে ফেরা মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে নিয়োজিত রয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এবারের ঈদযাত্রাও সম্পূর্ণ স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ভিসা

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    July 3, 2026
    PM

    জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

    July 3, 2026
    Army

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    July 3, 2026

    Latest News

    ভিসা

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    PM

    জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

    Army

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    Logo

    বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

    এইচএসসি পরীক্ষার্থী

    বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

    Doctor

    সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

    SSC

    এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

    Logo

    সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

    Sonchoy Potro

    সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

    ঝড়ের শঙ্কা

    রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa