
Advertisement
তিনি বলেন, বেনাপোলগামী প্রাইভেট কার ও ট্রাক মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেট কার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রাইভেট কারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেট কারে করে গরু কিনতে যশোরের শার্শা-বেনাপোল এসেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



