Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের কেশবপুরে যাত্রীবাহী লেগুনা (ট্রেকার) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের উপজেলার কলাগাছি বাজারের পাশে আড়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মন্ডলের ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৩) ও সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুকনগর এলাকা থেকে মোটরসাইকেলযোগে দিপু মন্ডল ওরফে সাগর ও রাজু আহমেদ কেশবপুরের কলাগাছি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়খালি এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (ট্রাকের) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দিপু মন্ডল ও রাজু আহমেদ নামে দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

দেশে নির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি: প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.