জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

image-138635

Advertisement
গ্রেফতাররা হলেন- সাগর হাওলাদার, রায়হান ইসলাম ও জিন্নাত খান।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ঢাকা টাইমসকে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় পাঁচটি মোবাইল ফোন।

অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি-মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে তারা। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google