Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যানজটবিহীন ঢাকা-চট্টগ্রাম রোডে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
জাতীয় বিভাগীয় সংবাদ

যানজটবিহীন ঢাকা-চট্টগ্রাম রোডে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

By Protik HossainAugust 9, 2019Updated:August 9, 20193 Mins Read

যানজটবিহীন ঢাকা-চট্টগ্রাম রোডে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

Advertisement
গত বছর কোরবানির ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ভুগিয়েছিল যাত্রী ও চালকদের। দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে ঈদের আনন্দ ফিকে হয়ে আসছিল অনেকের। কিন্তু এ বছর সেই চিত্র আর নেই। বদলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই চিরাচরিত চিত্র। দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা- গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার পর থেকে যানজট পরিস্থিতি বদলে গেছে। মাত্র তিন মাস আগেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে কাঁচপুর সেতুর পশ্চিম পাড় থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত যেতে সময় লাগত ৩-৪ ঘণ্টা। আর ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগত ৫-৬ ঘণ্টা। কিন্তু তিনটি সেতু খুলে দেয়ায় ঢাকা থেকে এখন কুমিল্লা যেতে সময় লাগছে মাত্র ২ ঘণ্টা। নেই চিরচেনা যানজট। ট্রাফিক পুলিশের ব্যস্ততাও চোখে পড়ে না মহাসড়কে।

গতকাল সকালে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ কুমিল্লা সদর উপজেলার যাত্রী রাশেদ আহমেদ বকুল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন তিনটি সেতু দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু উদ্বোধনের পর এ মহাসড়কে যানজটের চিত্র পাল্টে গেছে।

তিনি বলেন, আগে ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগত ৫-৬ ঘণ্টা। এখন সময় লাগে মাত্র ২ ঘণ্টা।

শিমরাইলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. শরফুদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে আগে প্রতিনিয়তই যানজট লেগে থাকত। কিন্তু কাঁচপুর সেতু খুলে দেয়ায় এখন আর আগের মতো যানজট হয় না। রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকে। এছাড়া রোজার ঈদে আগের তিনদিন এবং পরের তিনদিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। ঈদুল আজহার সময় পণ্যবাহী ট্রাক বন্ধ থাকলেও পশুবাহী ট্রাক চলাচল করবে। এ কারণে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকবে। ঈদে যানবাহনের চাপ বাড়লেও যানজটের কোনো শঙ্কা নেই।

স্টার লাইন বাসের যাত্রী আহমেদ হুমায়ুন কবির জানান, ঈদুল আজহার সময় কোরবানির পশুবাহী ট্রাক মহাসড়কে চলাচল করবে। সে কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। তবে দুটি সড়কের নারায়ণগঞ্জ অংশে রাস্তা কোনো ধরনের ভাঙাচোরা বা খানাখন্দ না থাকায় রাস্তার যানজট হবে না বলে আশা করা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, কাঁচপুর পয়েন্ট, মেঘনা সেতুর সামনে ও পেছনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কার্যালয় থেকে কাঁচপুর পয়েন্টের যানজট বা যানবাহন বিকল হলে দ্রুত সরানোর নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া মেঘনা সেতুর পূর্বপাশে হাইওয়ে পুলিশের জন্য তৈরি করা হয়েছে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড মনিটরিং সেন্টার। ওই সেন্টার থেকে কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী সেতুসহ মহাসড়কে নজরদারি করা হয়।

মেঘনা সেতুর পূর্বপাশে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আজগর আলী জানান, আগে এ সেতুতে ১ মিনিটের জন্য রাস্তা ছেড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সারা দিন মাইক নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হতো। কিন্তু বর্তমানে তেমন কোনো চাপ নেই। রাস্তার পাশে বসে বসে ডিউটি করছি।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ফ্লাইওভারের নিচের রাস্তা ভালো থাকলেও সরু ও বাঁকের কারণে ওই জায়গায় গাড়ির গতি কমে যায়। এ কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, ঈদুল আজহার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কোনো শঙ্কা নেই। মহাসড়কে যদি থ্রি-হুইলার, ইজিবাইক, সিএনজি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা যায়, তাহলে কোনো যানজট সৃষ্টি হবে না।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঈদের সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ অংশে ১ হাজার ১৭৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। তিন শিফটে তারা দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa