Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যারা এরশাদের বিপদের সময়ও ছেড়ে যাননি
জাতীয়

যারা এরশাদের বিপদের সময়ও ছেড়ে যাননি

By iNews DeskJuly 14, 20192 Mins Read

যারা এরশাদের বিপদের সময়ও ছেড়ে যাননি

Advertisement
১৯৮২ সালের ২৪ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ৯০ এর ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরশাদের সুসময়ে অনেকেই এরশাদের সঙ্গে ছিলেন। অনেকে দুঃসময়ে এরশাদের সঙ্গে থাকেননি, দল ত্যাগ করেছেন বা দল থেকে চলে গেছেন। কিন্তু শুরু থেকে এরশাদের মৃত্যুর দিন পর্যন্ত যে সমস্ত লোকেরা এরশাদের সঙ্গে ছিলেন, তাদের কয়েকজনকেই নিয়েই আজকের এই প্রতিবেদন-

আনিসুল ইসলাম মাহমুদ

হুসেইন মুহাম্মদ এরশাদ যখন জাতীয় পার্টি গঠন করেন তখন থেকেই আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের সহযোগী ছিলেন। নানারকম ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই পার করেছেন। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ কখনো জাতীয় পার্টি থেকে অন্য কোথাও যাননি। এরশাদের জীবদ্দশায় জাতীয় পার্টি চারদফা ভাঙনের মুখোমুখি হয়েছে। জাতীয় পার্টি থেকে বেরিয়ে গেছেন নাজিউর রহমান মঞ্জুর, কাজী জাফর আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু। তারা আলাদা আলাদা জাতীয় পার্টি গঠন করেছেন। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের সঙ্গে ছিলেন। দলের মধ্যে বিভিন্ন আলোচনা-সমালোচনার পরেও তিনি এরশাদের সঙ্গ ত্যাগ করেননি।

জিয়া উদ্দীন আহমেদ বাবলু

জিয়া উদ্দীন আহমেদ বাবলু একসময় বাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন। সেখান থেকে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। এরপরে নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জিয়া উদ্দীন আহমেদ বাবলু জাতীয় পার্টিতেই রয়ে যান। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে যাওয়ার জন্য তাকে প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জাতীয় পার্টি ত্যাগ করেননি। এরশাদের মৃত্যু পর্যন্ত তিনি জাতীয় পার্টিতেই রয়েছেন।

কাজী ফিরোজ রশীদ

কাজী ফিরোজ রশীদও একেবারে প্রথমদিক থেকেই জাতীয় পার্টি এবং এরশাদের সঙ্গে ছিলেন। রাজনীতিতে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে তারও অন্যান্য রাজনৈতিক দলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিভিন্ন দল থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু এসব প্রস্তাবে সাড়া না দিয়ে এরশাদের সঙ্গেই তিনি ছিলেন। এরশাদের মৃত্যু পর্যন্ত এখনও তিনি জাতীয় পার্টিতেই রয়ে গেছেন।

রুহুল আমিন হাওলাদার

রুহুল আমিন হাওলাদারও শুরু থেকেই এরশাদের জাতীয় পার্টিতেই ছিলেন। জাতীয় পার্টিতে তিনি নানারকম আলোচনা সমালোচনার জন্ম দিলেও তিনি কখনও জাতীয় পার্টি ত্যাগ করেননি এবং এরশাদের সঙ্গ ছাড়েননি। এরশাদের মৃত্যু পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন।

এরকম বেশকিছু নেতাকর্মী আছেন যারা এরশাদ যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন তারপর এরশাদের দুঃসময়ে এরশাদকে ছেড়ে যাননি। এরশাদের সঙ্গেই ছিলেন। নানারকম ঘাত প্রতিঘাতের মধ্যে জাতীয় পার্টিকে আকড়ে ছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে, যখন এরশাদ নেই এখন এরশাদ বিহীন জাতীয় পার্টিতে এরা কি থাকবেন? থাকলেও কতদিন থাকবেন?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026

Latest News

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa