নিরাপদ নয়

Advertisement
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকারের হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না। এর বিরুদ্ধে কী করবেন, দেশের তাবৎ মা-বোনদের তা ভাবতে হবে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হচ্ছে।

যারা নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মূল্যায়ন নেই, আত্মসম্মান নেই-তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু আমরা দেখছি, একটি রাজনৈতিক দল বাংলাদেশের নারী গোষ্ঠীকে কিভাবে ঘরে আটকে রাখতে চায়। দলটির নেতা পরিষ্কারভাবে বলেছেন, তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না।

তিনি বলেন, দুই দিন আগে ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা-বোনদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হয়। এমন একটি শব্দ তিনি আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কজনক।

তারেক রহমান বলেন, এই দেশের অধিকাংশ খেটে খাওয়া পরিবারের নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকেন। পোশাকশিল্পে ৪০ লাখ নারী শ্রমিক কাজ করেন।

নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক-সব পরিবারের নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করে জীবন নির্বাহ করে থাকেন। কিন্তু আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা কিভাবে নারীদের অসম্মান করেছেন।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমির এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মো. আব্দুল রউফ, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী মো. মনিরুজ্জামান, বাগেরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের প্রার্থী সোমনাথ দে প্রমুখ।

এ দিন সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সর্বশেষ ২০০৪ সালে খুলনা এসেছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.