Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যা ঘটেছিল সিনিয়র এএসপি আনিসুল করিমের সঙ্গে
জাতীয়

যা ঘটেছিল সিনিয়র এএসপি আনিসুল করিমের সঙ্গে

By Shamim RezaNovember 19, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গত ৯ নভেম্বর ২০২০ এ বোন ও ভগ্নিপতির সাথে চিকিৎসার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আসেন সিনিয়র এএসপি আনিসুল করিম। দ্বিতীয় তলায় একজন ডাক্তারকে পান তার ভগ্নিপতি। তার পরামর্শে বহির্বিভাগ থেকে টিকিট কাটেন আনিসুলের ভগ্নিপতি। ডাক্তার আনিসুলকে না দেখেই ২টি ইনজেকশন লিখে দেন। আনিসুলকে একটি বেডে শুইয়ে ২ টি ইনজেকশন দেওয়া হয়। ঘুমিয়ে পড়েন আনিসুল।

আনিসুলের বোন ও ভগ্নিপতি তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তি করানোর চেষ্টা করলে কয়েকজন স্টাফ ও দালাল তাদেরকে বোঝান যে, ‘এখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে না। ডাক্তাররা নিয়মিত বসেন না। চিকিৎসা সরণজাম নেই। আপনারা রেজিস্ট্রার স্যারের সঙ্গে দেখা করুন। রোগী সর্বোত্তম চিকিৎসা কোথায় পাবে এ বিষয়ে তিনি সাহায্য করতে পারবেন’।

আনিসুলের বোন ও ভগ্নিপতি রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করলে তিনি আনিসুলকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি না করিয়ে আদাবরের Mind Aid হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ডা. আবদুল্লাহ আল মামুন জানান, তিনি Mind Aid হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। আনিসুলকে সেখানে ভর্তি করালে তিনি যত্ন সহকারে তার চিকিৎসা করতে পারবেন বলে আশ্বাস দিলে আনিসুলের বোন ও ভগ্নিপতির ‘হ্যা-সূচক’ সম্মতি পেয়ে তাৎক্ষনিকভাবে ডা. আবদুল্লাহ আল মামুন Mind Aid হাসপাতালের ম্যানেজার আরিফকে ফোন করে আনিসুলকে ভর্তির করাতে বলেন।

মূলত, Mind Aid হাসপাতালে পাঠানো প্রত্যেক রোগীর মোট বিলের ২৫-৩০% কমিশন পেতেন ডা. আবদুল্লাহ আল মামুন। যে কারনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আসা রোগী ও রোগীর অভিবাকদের নির্দিষ্ট কিছু স্টাফ ও দালালদের মাধ্যমে মিসগাইড করে কমিশনের লোভে সুচিকিৎসার নামে Mind Aid হাসপাতালে পাঠাতেন ডা. আবদুল্লাহ আল মামুন।

সকাল এগারোটার দিকে আনিসুলকে নিয়ে তার বোন ও ভগ্নিপতি Mind Aid হাসপাতালে যান। বোন ও ভগ্নিপতি যখন তার ভর্তির ফর্ম ফিলআপে ব্যস্ত, এসময় আনিসুল বারবার ওয়াশরুমে যাওয়ার তাগাদা দিলে ম্যানেজার আরিফসহ হাসপাতালের স্টাফরা তাকে উপরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

আনিসুলের নিথর দেহ নেড়ে দেখে মৃত্যু নিশ্চিত হয়েই ম্যানেজার আরিফ ডা. আবদুল্লাহ আল মামুনকে ফোন করে। এ ব্যাপারে ম্যানেজার আরিফের সঙ্গে বেশ কয়েকবার কথা হয় ডা. আবদুল্লাহ আল মামুনের। জিজ্ঞাসাবাদে ম্যানেজার আরিফ জানিয়েছে , ডা. আবদুল্লাহ আল মামুনকে সে মোবাইল ফোনে জানায় এএসপি আনিসুল মারা গেছে। তবে ডা. আবদুল্লাহ আল মামুন তাকে জানায় আনিসুল যে মারা গেছে, এ বিষয়টি যেন কেউ জানতে বা বুঝতে না পারে।

আনিসুলের মৃতদেহ অন্য কোন হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত অ্যামবুলেন্সে উঠানোর নির্দেশ দিয়ে কিছুক্ষণের মধ্যে ডা. আবদুল্লাহ আল মামুন নিজেই Mind Aid হাসপাতালে হাজির হয়ে হন। অ্যাম্বুলেন্সে আনিসুলের মৃতদেহ নিয়ে যান হৃদরোগ ইনস্টিটিউটে।

উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠিত Mind Aid হাসপাতালটির বৈধ কোন কাগজপত্র নেই। Mind Aid হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ডা. আবদুল্লাহ আল মামুন সেখানে নিয়মিত রোগী দেখার পাশাপাশি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আসা রোগীদের সুচিকিৎসার নামে কমিশনের লোভে Mind Aid হাসপাতালে পাঠাতেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.