Advertisement
জুমবাংলা ডেস্ক: জামিনে বের হবার পর একজনের মোবাইলের মাধ্যমে সাংবাদিক আরিফুলের সাথে কথা বলেছেন সদ্য সাবেক হওয়া কুড়িগ্রামের সেই জেলা প্রশাসক সুলতানা পারভীন। সেই ফোনালাপ গতকাল ফাঁস হয়েছে।

ফোনালাপে সুলতানা পারভীন আরিফুলকে বলেন, ‘যাই হোক যা ঘটে গেছে তুমিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখো। তুমি একটু রেস্ট টেস্ট নাও। একটু নিরিবিলি থাকো।’

তিনি আরিফুলকে বলেন, ‘এখন মিডিয়াকে এভয়েড করে থাকো।  দেখা যাক আল্লাহ ভরসা। তোমার ভবিষ্যৎ নিয়ে আপাতত: চিন্তা করার দরকার নাই। ভবিষ্যতের নিরাপত্তা নিয়েও চিন্তা করার কিছু নাই। আমরা তোমার পাশে থাকবো। তোমার মামলা প্রত্যাহার করে নেবো। একটু সময় দিও। একটু পজিটিভলি দেখতে হবে —-।’

মামলা প্রসঙ্গে ডিসি বলেন, ‘তোমার মামলা প্রত্যাহার করে দেবো, সমস্যা নাই। একটু সময় দিও। একটা দুইটা শুনানির সময় লাগবে। তোমার চাকরির (একটি বেসরকারি কলেজে) ব্যাপারেও আমি দেখবো। চাকরির ব্যাপারে কোনও টেনশন করো না।

গত শুক্রবার মধ্যরাতে জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) নাজিমউদ্দীনের নেতৃত্বে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাসার দরজা ভেঙে ঢুকে তাকে মারধর করে এনকাউন্টার দেয়ার হুমকি দেয়া হয়।

সেখান থেকে তাকে তুলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে চোখ বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এরপর সাজানো মামলায় ৪৫০ এমএল দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা দিয়ে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের সাজা প্রদান করা হয়।

ফোনালাপে আরিফুল জেলা প্রশাসকের কাছে চোখ বাঁধা অবস্থায় স্বাক্ষর নেয়া চারটি কাগজ ফেরত চান। জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন,‘আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফেরত দেবো।

আরিফুলের এনকাউন্টার প্রসঙ্গে জেলা প্রশাসককে প্রশ্ন করলে তিনি জানান, আসলে এনকাউন্টারের মানসিকতা আমাদের ছিল না। ওইভাবে ছিল না।

আমি আমার ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত প্রশ্নের উত্তরে ডিসি বলেন,‘তোমার ভবিষ্যত নিয়ে এতটা চিন্তিত হওয়ার কিছু নাই। ভালো থাকবা ইনশাল্লাহ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.