Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করলো রাশিয়া
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করলো রাশিয়া

By Saiful IslamOctober 29, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ করেছে রাশিয়া। তাদের অভিযোগ উড়িয়ে দিয়ে লন্ডন বলছে, ইউক্রেইনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে।
যুক্তরাজ্যের নৌবাহিনী
শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেইনের ড্রোন হামলা বিষয়ে বলতে গিয়েই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ এ অভিযোগ তোলে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন সবচেয়ে বাজে সেসময় নেতৃস্থানীয় একটি নেটো সদস্য দেশের বিরুদ্ধে সংবেদনশীল রুশ স্থাপনায় নাশকতা চালানোর অভিযোগ করলেও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি মস্কো।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ নৌবাহিনীর যে ইউনিট নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে সেই একই ইউনিটের বিশেষজ্ঞদের নির্দেশনায় ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ওপর ড্রোন হামলা হয়েছে।

রুশ বাহিনী ওই হামলা প্রতিহত করেছে, তবে একটি মাইন সরানোর জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছে তারা।

“প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরাই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্দ্রাসী হামলা চালিয়েছে, নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে,” বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাজ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

“রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মহাকাব্যিক মাত্রার মিথ্যা দাবি উত্থাপন করেছে,” বলেছে তারা।

রাশিয়া এর আগে তাদের নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতার পেছনে পশ্চিমারা জড়িত বলে অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো দেশের নাম বলেনি।

সুইডেন ও ডেনমার্ক উভয়েই তাদের তদন্ত শেষে জানিয়েছে, নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ এ যে ৪ জায়গায় ফুটো হয়েছে, তা বিস্ফোরণের মাধ্যমে করা হয়েছে। তবে এর জন্য কারা দায়ী তা বলেনি তারা।

নেটোর মহাপরিচালক ইয়েন্স স্টল্টেনবার্গও গ্যাস পাইপলাইনে হামলাকে ‘নাশকতা’ অ্যাখ্যা দিয়েছেন।

সুইডেন এ পাইপলাইনগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে আরও তদন্তের নির্দেশ দিয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন এ সংক্রান্ত মামলার দায়িত্বে থাকা কৌসুলি।

পশ্চিমাদের কেউ কেউ নর্ড স্ট্রিমে ফুটোর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও মস্কো এ ধরনের ভাষ্যকে ‘বলদামি’ অ্যাখ্যা দিয়েছে।

রুশ কর্মকর্তারা বলেছেন, ইউরোপে আরও বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিক্রির উদ্দেশ্যে থেকে যুক্তরাষ্ট্রই এ ধরনের নাশকতায় মদদ দিতে পারে।

ওয়াশিংটন নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিযোগ আন্তর্জাতিক করলো নৌবাহিনীর বিরুদ্ধে যুক্তরাজ্যের রাশিয়া
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.