জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। তাই তাঁরা দেশে আসার সময় ব্যক্তিগত বন্দুক নিয়ে আসতে চান।
আজ মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী নাগরিকদের সঙ্গে আলাপ হয়েছে আমার। আমাকে তারা বলেছেন, দেশে ফেরার পর নিরাপত্তাহীনতায় ভোগে থাকেন তারা। বিদেশ থেকে আসার পর সকলে মনে করেন, অনেক টাকা-পয়সা নিয়ে এসেছেন তারা। এ কারণে বন্দুক নিয়ে দেশে ফিরতে চান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রবাসী নাগরিকরা বিদেশ থেকে জাতীয় পরিচয়পত্র চান। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলাপ করব। ড. মোমেন বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড ক্রয়সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে, তারা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন। প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের সফর শেষে মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


