Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ বিমানে ফিরিয়ে আনছে সরকার
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর স্লাইডার

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ বিমানে ফিরিয়ে আনছে সরকার

By Hasan Majorমে 6, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে আগামী ১৪ অথবা ১৫ মে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটদ্বয়ের সাথে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানযোগে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এই ফ্লাইটটি যুক্তরাষ্ট্র হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সম্ভাবনা রয়েছে বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে এসে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দের অবস্থান সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক তাদের নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় দূতাবাস ও কনস্যুলেটদ্বয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।

ন্যূনতম সংখ্যক যাত্রীর টিকিট ক্রয় স্বাপেক্ষে ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে আগামী ১৪ অথবা ১৫ মে এই বিশেষ ফ্লাইট পরিচালনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলদ্বয় সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস (সুলভ শ্রেণি) টিকিটের মূল্য আনুমানিক ২২০০ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

উক্ত বিশেষ ফ্লাইটে নিজ খরচে স্বদেশ প্রত্যাবর্তনেচ্ছু বাংলাদেশী নাগরিকবৃন্দ আগামী ৮ মে’র মধ্যে ঢাকাস্থ ওরেক্স এভিয়েশন লিমিটেডের অনলাইন পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় করে উক্ত ফ্লাইটে আসন নিশ্চিত করতে পারবেন। রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় সংক্রান্ত জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য সরাসরি ওরেক্স এভিয়েশন লিমিটেডের ই-মেইল usacharter@oryxaviation.com) অথবা হোয়াট্সএ্যাপ ফোন নম্বরে (+৮৮০১৭১৩০৯৪৬৬৪) যোগাযোগ করা যেতে পারে।

নিবন্ধিত ও টিকিট ক্রয়কৃত যাত্রীবৃন্দের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হবার পরই ওরেক্স এভিয়েশন লিমিটেড ফিরতি ই-মেইল যোগে সকল যাত্রী বরাবর ইস্যুকৃত টিকিট ও ফ্লাইট সংক্রান্ত অন্যান্য তথ্যাদি প্রেরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশী প্রতিষ্ঠান ওরেক্স এভিয়েশন লিমিটেড এই চার্টার ফ্লাইটে ভ্রমণেচ্ছুক আটকে পড়া যাত্রীদের রেজিস্ট্রেশন ও টিকিট ইস্যুকরণ সংক্রান্ত বিষয়ে কাতার এয়ারওয়েজের সাথে সমন্বয় সাধন করছে।

যে সমস্ত আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দ নিজ খরচে উক্ত বিশেষ বিমানযোগে বাংলাদেশে ফিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে ই-মেইল প্রেরণ করেছেন, সে সকল আগ্রহী যাত্রীগণের তালিকা অত্র দূতাবাস হতে ওরেক্স এভিয়েশন লিমিটেড বরাবর ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। তবে, কেবলমাত্র দূতাবাসে এই ই-মেইল প্রেরণের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে কোন আগ্রহী যাত্রী এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের নিশ্চয়তা প্রাপ্ত হবেন না।

উক্ত বিশেষ ফ্লাইটের আসন সংখ্যা সীমিত হওয়ায় ওরেক্স এভিয়েশন লিমিটেডের অনলাইন ওয়েব পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/ এর মাধ্যমে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন সম্পন্ন ও টিকিট ক্রয় করেই উক্ত বিমানে আসন নিশ্চিত করতে হবে।

উক্ত বিশেষ ফ্লাইটে ভ্রমণের জন্য নিন্মোক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী প্রযোজ্য হবে : যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে অবস্থানরত সকল নিবন্ধিত ও টিকিট ক্রয়কৃত যাত্রীবৃন্দকে সম্পূর্ণ নিজ-নিজ ব্যবস্থায়/যানবাহনে/আভ্যন্তরীণ ফ্লাইটে আইএডি অথবা জেএফকে বিমান বন্দরে নির্ধারিত দিন ও সময়ে এই বিশেষ চার্টার্ড ফ্লাইটে আরোহনের জন্য উপস্থিত হতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন ও টিকিট ক্রয়কৃত যাত্রীগণ বরাবর কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ থেকে যথাসময়ে ফ্লাইটটি ছাড়ার চূড়ান্ত দিন, ক্ষণ, বিমান বন্দরের নাম ইত্যাদি তথ্য জানানো হবে।

বিমানে ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে নিজ দায়িত্বে অবশ্যই ‘কোভিড-১৯ মুক্ত’ অথবা ‘কোভিড-১৯ উপসর্গ-মুক্ত’ মর্মে ডাক্তারি সনদ সংগ্রহ করতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোন হাসপাতাল অথবা চিকিৎসকের কাছ থেকে এই সনদ সংগ্রহ করা যেতে পারে। এই সনদ বিমান যাত্রাকাল পূর্বের ৭২ ঘন্টার মধ্যে সংগৃহীত হতে হবে। ঢাকা বিমান বন্দরে অবতরণের পর সকল যাত্রীদের নিয়মমাফিক পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মোতাবেক বাধ্যতামূলকভাবে ২ (দুই) সপ্তাহ ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ অথবা ‘হোম কোয়ারেন্টাইন’-এ অবস্থান করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa